News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে একলাফে অনেকটাই কমল করোনা সংক্রমণ, বাড়ছে টিকাকরণেরও গতি
Image

দেশে একলাফে অনেকটাই কমল করোনা সংক্রমণ, বাড়ছে টিকাকরণেরও গতি

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি. স.) :  সুস্থতার সংখ্যাটা বেশি হওয়ায় একলাফে আরও অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা । কমতে কমতে এই অ্যাকটিভ কেসের সংখ্যাটা নেমে এসেছে ১ লক্ষ ৮৫ হাজারে। যা কিনা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে শনিবারই দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহ পেরল। আর প্রথম এক সপ্তাহে ১৩ লক্ষ ৯০ হাজার ৫৯২ জনের টিকাকরণ হয়েছে।  

এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ২৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা শুক্রবারের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লক্ষ ৩৯ হাজার ৬৮৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১৮৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫২ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৭ হাজার ১৩০ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। আগের দিনের তুলনায় সুস্থতার সংখ্যাটা খানিকটা কম হলেও স্বাস্থ্যমন্ত্রককে স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেস। এর ফলে মোট অ্যাকটিভ কেস অনেকটা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৫ হাজার ৬৬২ জনে। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৩ লক্ষ ৮৩৮ জন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top