News Flash

  • Home
  • Uncategorized
  • নেতাজী জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপনে ঠাঁসা কর্মসূচি
Image

নেতাজী জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপনে ঠাঁসা কর্মসূচি

আগরতলা, ২২ জানুয়ারি (হি. স.)৷৷ সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল নেতাজী জন্মজয়ন্তী পালন করা হবে৷ আগামীকাল আগরতলায় নেতাজী জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে৷ সকাল সাড়ে ৮টায় এখানে আয়ােজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এছাড়া দিনভর নানা কর্মসূচি রয়েছে৷ অন্যদিকে, এবছর সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হবে৷প্রজাতন্ত্র দিবসে মূল অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে আগরতলার আসাম রাইফেলস ময়দানে৷
সারা দেশের সঙ্গে এবছর সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে নেতাজী জন্মজয়ন্তী৷

আগামীকাল আগরতলায় নেতাজী জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে৷ সকাল সাড়ে ৮টায় এখানে আয়ােজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সন্ধ্যা সাড়ে ৫টায় ত্রিপুরা হর্টিকালচার সােসাইটির উদ্যোগে রবীন্দ্র কাননে হর্টিকালচার প্রদর্শনীর আয়ােজন করা হয়েছে৷ প্রজাতন্ত্র দিবস পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে ২৪ জানুয়ারি সকাল ১০টায় পুলিশ ট্রেনিং একাডেমি ময়দানে অনুষ্ঠিত হবে দৃষ্টিহীনদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ৷ বিকেল ৪টায় রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হবে বসে আঁকো এবং আলপনা প্রতিযােগিতা৷ সন্ধ্যা ৬টায় হেরিটেজ পার্কে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে৷ ২৫ জানুয়ারি সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে উপজাতি লােকনৃত্য প্রতিযােগিতা৷


নেতাজী জন্মজয়ন্তীর পাশাপাশি এবছর সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছর সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে আগরতলার আসাম রাইফেলস ময়দানে৷ এই অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন৷ অনুষ্ঠিত হবে সাংসৃকতিক অনুষ্ঠান এবং পুরস্কার ও পদক প্রদান৷ প্রজাতন্ত্র দিবসে সকালে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ সকাল সাড়ে ৬টায় গান্ধীঘাটে গান্ধীবেদীতে মাল্যদান করে জাতির জনককে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে৷ পােস্ট অফিস চৌমুহনিতে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানাে হবে৷ সকাল সাড়ে ৭টায় ক্যাপিটেল কমপ্লেক্সে নতুন মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ সকাল সাড়ে ১০টায় হাসপাতালের রােগী, অনাথ আশ্রম, দুঃস্থ আবাসের আবাসিক এবং কেন্দ্রীয় কারাগারের আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে৷ বিকাল ৪টায় পুরাতন রাজভবনে আয়ােজন করা হয়েছে ঘরােয়া অনুষ্ঠানের৷ সন্ধ্যা সাড়ে ৫টায় রবীন্দ্র কাননে হর্টিকালচার প্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হবে৷ সন্ধ্যা সাড়ে ৬টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক উপজাতি লােকনৃত্য প্রতিযােগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে৷ রাত সাড়ে ৮টায় মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপজাতি নেতৃবৃন্দের সাথে প্রীতি নৈশ ভােজের আয়ােজন করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top