News Flash

  • Home
  • Uncategorized
  • পিসিসি সভাপতির উপর হামলাকারী স্বদলীয় নেত জেল হেপাজতে
Image

পিসিসি সভাপতির উপর হামলাকারী স্বদলীয় নেত জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জানুয়ারি৷৷ রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাসের উপর প্রাণঘাতি আক্রমন এবং গাড়ি ভাঙচুর ঘটনায় আটক করা হয়ে ছিলো চারজনকে৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার আগরতলা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয় প্রকৃত মাস্টার মাইন্ড জয়দুল হুসেনকে৷তিনি কংগ্রেস দলের সংখ্যালঘু সেলের সভাপতি পদে রয়েছেন৷প্রসঙ্গত,গত ১৭ জানুয়ারি সকাল বেলা বিশালগড়ে দুষৃকতিকারী দ্বারা আক্রান্ত হয় পিসিসি সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস৷


তিনি নাম ধাম দিয়ে শতাধিক ব্যাক্তির নামে বিশালগড় থানায় মামলা করেন৷তবে গত ১৯ তারিখ তিনজনকে বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার সকালে বহিঃরাজ্যে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থানার পুলিশ অপর একজন অভিযুক্ত মাস্টার মাইন্ড জয়দুল হুসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷ এয়ারপোর্ট থানা থেকে বিকালে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জয়দুল হুসেনকে বিকালে আদালত জেল হেপাজতে থাকার নির্দেশ দেন৷ তার পক্ষে দুজন এডভোকেট বেইল পিটিশন করলেও আদালত না মঞ্জুর করে দেয়৷

শুক্রবার আদালতে তোলা হলে আদালত ৪ ফেব্রুয়ারী পর্যন্ত জেল হেপাজত থাকার নির্দেশ দেন৷শুক্রবার পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস কে প্রাণঘাতী হামলা এবং গাড়ি ভাংচুর করার চারজন অভিযুক্তদের ১২ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top