News Flash

  • Home
  • Uncategorized
  • সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করলে শাস্তি বিহারে, তুমুল সমালোচনা
Image

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করলে শাস্তি বিহারে, তুমুল সমালোচনা

পাটনা, ২২ জানুয়ারি (হি. স.) : সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করলে তা ‘শাস্তিযোগ্য অপরাধ’বলে বিবেচিত হবে । এমনই সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার । শুক্রবার প্রশাসনের তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে। কিন্তু অপমানজনক কথাবার্তা, গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব।

নীতীশ সরকার জানায়, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর পোস্ট করলে তা এবার থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য হবে বিহারে। শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারি আধিকারিক বা কোনও মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হতে পারে।

এই বিষয়টি প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনা শুরু হয়। তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। খোদ মুখ্যমন্ত্রীর সমালোচনা করে পোস্ট করেন তিনি। শেষে লেখেন, “এবার আমাকে গ্রেফতার করুক বিহার পুলিশ।” শুধু তেজস্বী নন। বিহারের মুখ্যমন্ত্রীর নয়া নীতিতে ক্ষুব্ধ আমজনতাও।

যার জেরে সুর নরম করেছে নীতীশ কুমারের সরকার। নয়া আইন প্রসঙ্গে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র কুমার বলেন, “গণতন্ত্রের জন্য সমালোচনা সবসময় ভাল। তবে গুজব ছড়ানো হলে, কিংবা অপমানজনক কথাবার্তা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top