News Flash

  • Home
  • Uncategorized
  • দূরদর্শন কেন্দ্র আগরতলা আজ থেকে দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা
Image

দূরদর্শন কেন্দ্র আগরতলা আজ থেকে দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ দূরদর্শন কেন্দ্র আগরতলার নাম ডিডি ত্রিপুরা নামে নতুন নামকরণ করা হয়েছে৷ এ উপলক্ষে আজ সুুকান্ত একাডেমিতে আগরতলা দূরদর্শন কেন্দ্রের নতুন নামকরণের উদ্বোধন করে রাজ্যপাল রমেশ বৈস বলেন, ত্রিপুরার পূর্ণরাজ্য দিবসে দূরদর্শন কেন্দ্রের নাম ডিডি ত্রিপুরা করার উদ্যোগ অত্যন্ত গর্বের এবং আনন্দের৷

ডিডি ত্রিপুরা এখন থেকে ২৪ ঘন্টা ককবরক এবং বাংলা ভাষায় অনুষ্ঠান সম্পচার করবে৷ রাজ্যপাল বলেন, সাধারণ জনগণের কাছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দূরদর্শন৷ তিনি আশা প্রকাশ করেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উদীয়মান প্রতিভাদের দূরদর্শনে অনুষ্ঠান করার সুুযোগ করে দিতে এগিয়ে আসবে ডিডি ত্রিপুরা৷ যাতে করে রাজ্যের তরুণ প্রতিভার বিকাশ ঘটে৷ তাছাড়াও তিনি রাজ্যের ঐতিহ্যগত দিকগুলির পাশাপাশি রাজ্যের সাংস্ক’তিক কর্মসূচিগুলিও দূরদর্শনের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান৷


অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনও রাজ্যের সম্পর্ণ বিকাশ সম্ভব নয়৷ তাই ত্রিপুরাকে মডেল রাজ্য গড়ার ক্ষেত্রে জনগণের সহযোগিতা কামনা করেন৷ অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা উপস্থিত ছিলেন৷ স্বাগত বক্তব্য রাখেন ডিডি ত্রিপুরার জোনাল প্রধান (প্রোগ্রাম) এন চন্দ্রশেখর৷ তাছাড়া ডিডি ত্রিপুরার ডিরেক্টর পি রঙ্গস্বামী এবং প্রোগ্রাম হেড অপর্ণা দাস উপস্থিত ছিলেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top