News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীমন্তপুর আইসিপিতে প্ল্যান্ট কোয়ারেন্টাইন ঝামেলা কমবে আমদানি-রফতানি বাণিজ্যের
Image

শ্রীমন্তপুর আইসিপিতে প্ল্যান্ট কোয়ারেন্টাইন ঝামেলা কমবে আমদানি-রফতানি বাণিজ্যের

আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরার শ্রীমন্তপুর আইসিপি-তেও শুরু হয়ে গেল প্ল্যান্ট কোয়ারেন্টাইন৷ কেন্দ্রীয় সরকার থেকে ছাড় পাওয়া গেলে এনিম্যাল কোয়ারেন্টাইনও শুরু করা যাবে৷ আজ বৃহস্পতিবার এ-কথা জানালেন আগরতলা ল্যান্ড পোর্টের ম্যানেজার দেবাশিস নন্দি৷ তাঁর কথায়, আমদানি-রফতানিকারকদের বহুদিনের দাবি আজ পূরণ করা সম্ভব হয়েছে৷ এখন বিভিন্ন কৃষিজ সামগ্রী আমদানি-রফতানির ক্ষেত্রে আগরতলায় এসে কোয়ারেন্টাইন সার্টিফিকেট সংগ্রহের ঝক্কি পোহাতে হবে না৷


তিনি বলেন, ত্রিপুরার বহু কৃষিজ পণ্য আমদানি-রফতানি হচ্ছে৷ বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আসছে এবং ত্রিপুরা থেকে প্রচুর পণ্য বাংলাদেশ পাঠানো হচ্ছে৷ সেই পণ্যের মাধ্যমে কোনও ধরনের রোগ বহন হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা খুবই প্রয়োজন৷ সেক্ষেত্রে প্ল্যান্ট কোয়ারেন্টাইনের সুযোগ থাকাও জরুরি৷ তিনি বলেন, শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম স্টেশন থেকে উন্নীত হয়ে ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়েছে৷ ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এখন ওই স্থলবন্দরের দায়িত্বে রয়েছে৷ তাই, প্লান্ট কোয়ারেন্টাইন চালু করার ব্যবস্থা হয়েছে৷

তাঁর কথায়, প্ল্যান্ট কোয়ারেন্টাইনের জন্য এলপিআই পরিকাঠামো গঠনে সমস্ত রকম সহায়তা করেছে৷ ফলে, আজ থেকে শ্রীমন্তপুর আইসিপি-তে প্ল্যান্ট কোয়ারেন্টাইনের সুবিধা চালু হয়ে গেছে৷ তিনি বলেন, বেল, তেতুল, কাঁঠাল, আনারস শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি হচ্ছে৷ এখন থেকে সেখানেই প্ল্যান্ট কোয়ারেন্টাইনের সমস্ত কাগজপত্র তৈরি হবে৷ তিনি জানান, প্ল্যান্ট কোয়ারেন্টাইনের অফিস চালু করার সময় সেখানে কাস্টমস-এর অ্যাসিস্টেন্ট কমিশনার সিন্ধু কুশ উপস্থিত ছিলেন৷
দেবাশিস নন্দি জানান, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এনিম্যাল এবং প্ল্যান্ট উভয় কোয়ারেন্টাইন রয়েছে৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে মাছ রফতানিতে ছাড় দেয়নি৷ ছাড় পাওয়া গেলে শ্রীমন্তপুরেও এনিম্যাল কোয়ারেন্টাইনের সুবিধা প্রদান করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top