News Flash

  • Home
  • Uncategorized
  • কমপোজিট হাসপাতালে করোনার টিকা নিলেন বিএসএফের স্বাস্থ্যকর্মীরা
Image

কমপোজিট হাসপাতালে করোনার টিকা নিলেন বিএসএফের স্বাস্থ্যকর্মীরা

আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.)৷৷ বিএসএফ-এর স্বাস্থ্যকর্মীরা আজ ত্রিপুরায় করোনার ভ্যাকসিন নিয়েছেন৷ আগরতলার শালবাগানের সিএপিএফ কমপোজিট হাসপাতালে এই টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার মোট ১০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে৷


এ-বিষয়ে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার-এর আইজি সুশান্ত কুমার নাথ বলেন, কোভিড-১৯ মহামারি গত ১০ মাস ধরে বিশ্বব্যাপী হুমকিস্বরূপ দাঁড়িয়েছে৷ ভারতও তার প্রভাব থেকে বাঁচতে পারেনি৷ ত্রিপুরায় আমরা কোভিড-১৯ সংক্রমণের বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছি৷ তবে আমরা খুশি বিএসএফ কর্মী হিসেবে রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি এবং আমাদের রোগীদের সাফল্যের সাথে চিকিৎসা করছি, দৃঢ়তার সাথে বলেন তিনি৷

তাঁর দাবি, এখন পর্যন্ত বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার-এর ১,৫৩২ জন সদস্যের করোনার সংক্রমণ হয়েছে৷ তাঁদের মধ্যে ৮২৬ জন রোগীকে কমপোজিট হাসপাতালে এবং বাকি সবাই কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে৷ তিনি আক্ষেপ করে বলেন, আগরতলার জিবি পন্থ হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে একজন জওয়ান প্রয়াত হয়েছেন৷ আইজি বলেন, বিএসএফ সমস্ত কোভিড প্রোটোকল বাস্তবায়নের সাথে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে৷ তিনি বলেন, বিএসএফ জওয়ান এবং স্বাস্থ্যকর্মীরা প্রচণ্ড চাপের মধ্যে এই কঠিন সময়ে দায়িত্ব পালন করেছেন যা সারা দেশে নজির হিসেবে দেখা হচ্ছে৷ বিএসএফ ২৪ অ ৭ নিজেদের উৎসর্গ করেছে৷


আইজি দাবি করেন, বিএসএফ-এর জওয়ানরা জীবনের প্রতিটি পর্যায়ে সর্বদা বিভিন্ন জাতীয় জরুরি পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন৷ এবারও কোভিড-১৯ টিকাকরণে জাতীয় টিকা কর্মসূচির শীর্ষে থাকবে বিএসএফ৷ তিনি বলেন, আজ প্রায় ১০০ জন স্বাস্থ্যকর্মীকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে৷ তিনি বলেন, করোনা-র টিকাকরণে আমরা ভীষণ উৎসাহিত এবং সমস্ত ধরনের আশঙ্কামুক্ত৷ তিনি এই কর্মসূচির জন্য ত্রিপুরার স্বাস্থ্য আধিকারিকদের এবং বিশেষত ত্রিপুরার জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি এ উপলক্ষ্যে তাঁর সমস্ত স্বাস্থ্যসেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন যাঁরা কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে নিঃস্বার্থ সেবা করে গেছেন৷


আজ সকাল নয়টা থেকে সিএপিএফ কমপোজিট হাসপাতালে কোভিড-১৯ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল৷ তাতে বিএসএফ-এর শালবাগান ক্যাম্পের সকল স্বাস্থ্যকর্মীদের কোভিডশিল্ড ভ্যাকসিনের ১ ডোজ দেওয়া হয়েছে৷ ওই টিকাকরণ শিবিরের উদ্বোধন করেন ডা. বিজে লালওয়ানি, ডিআইজি, ডা. আশিস কুমার, সিএমও (এসজি), নোডাল অফিসার এবং সুশান্ত কুমার নাথ, আইজি, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top