News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসী হামলায় রক্তাক্ত বাগদাদ, আত্মঘাতী বিস্ফোরণে মৃত ১৩
Image

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত বাগদাদ, আত্মঘাতী বিস্ফোরণে মৃত ১৩

বাগদাদ, ২১ জানুয়ারি (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল ইরাকের রাজধানী বাগদাদ। বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের একটি বাজারে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বাগদাদ অপারেশন কমান্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের আল-তায়ারান স্কোয়ারে একটি মার্কেট স্ট্রিটে আত্মঘাতী বিস্ফোরণ হয়। আত্মঘাতী বোমারুর শরীরেই বিস্ফোরক লাগানো ছিল।  


বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন মানুষজন। মিলিটারির পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০-র বেশি। নতুন বছরে এখনও পর্যন্ত এটাই বাগদাদে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এদিনের হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top