News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় মহকুমা শাসকের অফিসে এক বৃদ্ধের মৃত্যু
Image

তেলিয়ামুড়ায় মহকুমা শাসকের অফিসে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জানুয়ারি৷৷ ৮২ বছরের ব্যক্তির আকস্মিক মৃত্যু তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে বুধবার বিকাল আনুমানিক ৪ টা নাগাদ৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া করইলং এলাকার বাসিন্দা বছর ৮২ এর রবীন্দ্র সূত্রধর নিজের ব্যক্তিগত কাজে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে যায়৷ হঠাৎ শরীর অসুস্থতা অনুভব করায় উপস্থিত অন্যান্যরা তাকে বিশ্রাম নেওয়ার জন্য ধরে বসায়৷ এবং চোখে-মুখে জল দেয়৷ পরবর্তীতে মহকুমা শাসকের কার্যালয়ে থাকা স্ট্রেচারে শুইয়ে রাখা হয় বছর ৮২ এর রবীন্দ্র সূত্রধর কে৷

মহকুমা শাসকের কার্যালয় থেকে খবর পাঠানো হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বাহিনী৷ তেলিয়ামুড়া দমকল বাহিনীর জওয়ানরা বছর ৮২ এর রবীন্দ্র সূত্রধর কে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে৷সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ তবে পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে রবীন্দ্র সূত্রধর শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন৷ রবীন্দ্র সূত্রধরের মৃত্যুর সংবাদ পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিবারের লোকজন ছুটে আসে৷ তবে রবীন্দ্র সূত্রধরের এমন অকাল প্রয়াণে শোকোস্তব্ধ গোটা পরিবার ও করইলং এলাকার লোকজন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top