News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের ধাক্কায় মহিলার মৃত্যুতে পরিবারকে দিল সরকার আর্থিক সহায়তা
Image

রেলের ধাক্কায় মহিলার মৃত্যুতে পরিবারকে দিল সরকার আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার পাবিয়াছড়া মন্ডলের মহিলা মোর্চার সহ-সভানেত্রী নিহত সতী দেবী চকবার পরিবারের হাতে ৪লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে৷ উল্লেখ্য গত রবিবার পেঁচারথলে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল পাবিয়া চোড়া মন্ডলের মহিলা মোর্চার সহ-সভানেত্রী সতী দেবী চাকমার৷

সেদিন উত্তর জেলায় মুখ্যমন্ত্রীর জনসমাবেশ ছিল৷ জনসমাবেশ থেকে ফেরার পথেই রেলের ধাক্কায় মৃত্যু হয়েছিল দলীয় নেত্রীর৷ মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন তাদের ধাক্কায় নিহত পাবিয়া ছড়া মন্ডলের মহিলা মোর্চার সহ-সভানেত্রীর পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে৷ সে অনুযায়ী বুধবার পেচারথল এর ভিডিও এবং বি এস সি এর চেয়ারম্যান নিহতের বাড়িতে গিয়ে তার দুই পুত্রের হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেন৷সরকারের তরফে দলীয় নেত্রীর পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে সন্তোষ ব্যক্ত করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top