News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষকে বিভ্রান্ত করতে সিপিএম কর্মসূচি গ্রহণ করছে : বিজেপি
Image

মানুষকে বিভ্রান্ত করতে সিপিএম কর্মসূচি গ্রহণ করছে : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ বর্তমান পরিস্থিতি নিয়ে মানিক সরকারের কর্মসূচিকে কটাক্ষ করে পাল্টা জবাব দিলে বিজেপি৷ প্রদেশ কার্যালয়ে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন, ১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই রাজ্যে দুঃশাসন চলছিলো৷ বামেদের টানা ২৫ বছরে দুর্বিষহ জীবনযাত্রা৷ তার অবসান হয় ২০১৮ সালে৷ দুঃশাসনের অবসান ঘটিয়ে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে৷ বিপ্লব কুমার নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিবাচক প্রকল্প গ্রহণ করে এই রাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছে৷ রাজ্যে সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে৷


আর নতুন করে সিপিএম অপ্রাসঙ্গিক ইস্যুতে অস্থিরতার সৃষ্টির চেষ্টায় ওরিয়েন্ট চৌমুহনিতে অবস্থান কর্মসূচি পালন করে৷ মানিক সরকার, বাদল চৌধুরিরা মানুষকে বিভ্রান্ত করতে এখন নতুন খেলা শুরু করেছেন৷ সুব্রত চক্রবর্তীর আরো অভিযোগ, যাদের আমলে এই রাজ্যে জনগণের কথা বলার অধিকার ছিলো না দুর্বিষহ জীবনযাত্রা কাটিয়ে এখন মানুষ সুশাসনের রয়েছে, এটা তাদের সহ্য হচ্ছে না৷ তাই মানুষকে বিভ্রান্ত করতে এই কর্মসূচি গ্রহণ করেছে৷ বিগত দিনে সাংবাদিক হত্যা থেকে শুরু করে বিভিন্ন ইস্যু তুলে ধরেছেন সুব্রত চক্রবর্তী, পাপিয়া দত্তরা৷ এদিনের কর্মসূচিতে বাদল চৌধুরি সাংবাদিকদের নিয়ে যে মন্তব্য করেছেন তারও জবাব দিলেন সুব্রতবাবু৷ প্রবীর চক্রবর্তী বলেন, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে সিপিএম৷

কারণ সিপিএমের গঠনতন্ত্রেই তার উল্লেখ রয়েছে৷ বিষয়গুলো তুলে ধরে এদিনের সাংবাদিক সম্মেলনে চলমান ঘটনাবলীর নিরীখে রাজনৈতিক অবস্থান থেকেই জবাব দিলেন সুব্রতবাবুরা৷ প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে পাপিয়া দত্ত বলেন, এই সময়ের মধ্যে এই রাজ্যে পরিবর্তন এসেছে তা অনেকেরই সহ্য হচ্ছে না৷ বিষয়গুলো তুলে ধরে পাপিয়া দত্ত বলেন, বাম আমলে নারী নির্যাতনের ঘটনা প্রতিদিনই ছিলো৷ সুবিচার পায়নি মায়েরা৷


ধু তাই নয়, বর্তমানে আগরতলা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটছে সেগুলোর জন্য থানায় গিয়ে সুবিচার পাচ্ছে সকলে৷ কিন্তু খোদ বিরোধী দলনেতা মানিক সরকারের ধনপুরে তৎকালীন বাম আমলে নারী নির্যাতন, খুন, ধর্ষণের ঘটনারও বিচার হয়নি৷ এ বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, কি চলছিলো রাজ্যে তা সকলেরই জানা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top