News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে পুত্রের জন্মদিনে বিষপানে আত্মহত্যা করলেন মা
Image

শান্তিরবাজারে পুত্রের জন্মদিনে বিষপানে আত্মহত্যা করলেন মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ পুত্রের জন্মদিনে বিষপানে আত্মহত্যা করলেন মা৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতার নাম মধুরিমা চক্রবর্তী৷ স্বামীর নাম সুপ্রতিম ভট্টাচার্য৷বাড়ি বিলোনিয়ার বিদ্যাপীঠ এলাকায়৷ মহিলা শিক্ষিকা৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নোয়াগাঁও এ কর্মরত৷


সংবাদ সূত্রে জানা গেছে গত রবিবার তার পুত্রের জন্মদিন ছিল৷ এদিন আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ফুর্তি করে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই মহিলা৷বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে লাউগান এলাকায় একটি নির্জন স্থানে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে স্বামীর পরিবারের লোকজনদের অভিযোগ৷


তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বিষয়টি বিলোনিয়া থানার পুলিশকে জানান তার স্বামী৷ অবশেষে লাল রঙের একটি নির্জন এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা৷ সে অনুযায়ী সেখান থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ বিষপানে শিক্ষিকার আত্মহত্যা সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি একটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের কাছে অভিযোগ করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন৷ ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আসল রহস্য উদঘাটিত হবে বলেও সাধারণ মানুষের ধারণা৷

পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে তাদের পারিবারিক কলহ ছিল না৷পারিবারিক কলহ না থাকলে পুত্রের জন্মদিনে কেন ওই অভাগিনী মা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সেই প্রশ্ণ দেখা দিয়েছে৷ এখন দেখার বিষয় পুলিশ ঘটনার তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটন করতে পারে কিনা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top