News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গীদের চাঁদা দিতে গিয়ে রইস্যাবাড়িতে তিন ঠিকাদার সহ আটক চার, উদ্ধার ১৫ লক্ষ টাকা
Image

জঙ্গীদের চাঁদা দিতে গিয়ে রইস্যাবাড়িতে তিন ঠিকাদার সহ আটক চার, উদ্ধার ১৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটির সাপেক্ষে চাঁদা আদায় করা এবং সেই টাকা জঙ্গী সংগঠনের হাতে তুলে দেওয়ার প্রাক্কালে গ্রেফতার হলো সীমান্তে বর্ডার সেন্সিং এর কাজে যুক্ত নির্মাণ সংস্থার ৩ ঠিকাদার তথা সহযোগী সহ আরও একজন ব্যক্তি৷ রইস্যাবাড়ি থানার পুলিশ এই ঘটনায় রাত পর্যন্ত ১১ টা পর্যন্ত মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ তাদের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ৷তিনজন অভিযুক্তের নাম অমিত ভৌমিক৷


তার বাড়ি রাজধানীর এনসিসি থানার ভোলাগীরি আশ্রম এলাকায়৷ অন্যজনের নাম সুমন মজুমদার বাড়ি খোয়াই থানার সিঙ্গি ছড়ায়৷ আরেকজনের নাম অর্জুন দেবনাথ৷বাড়ি উদয়পুরের আরকে পুর থানা৷তারা প্রত্যেকেই এনপিসিসি ঠিকাদার৷ পুলিশ সূত্রে জানা গেছে মামলাটির তদন্ত মোতাবেক রইস্যাবাড়ী থানার লাগোয়া বাজারে ওসি অজিত দেববর্মা এদিন যখন ডিউটি রত ছিলেন দুপুর সাড়ে বারোটা নাগাদ টিআর০১বিএম/ ০৭০৭ নম্বরের একটি বোলেরো গাড়িকে বাজার এলাকায় তিনি দেখতে পান৷ সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করেন তিনি এবং গাড়িটিকে সার্চ করে তিনজন ব্যক্তির কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা উদ্ধার করেন৷ কি কারনে এই টাকা তারা বহন করছিলেন সেই প্রশ্ণ জিজ্ঞেস করতে তাদের কথাবার্তায় কিছু অসংলগ্ণতা ধরা পড়ে৷ ঠিকঠাক মতো কোনো সদুত্তর দিতে পারছিলেন না৷ তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় ওসি অজিত দেব বর্মা তাদেরকে থানায় নিয়ে আসে৷ থানায় টানা কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদে স্থানীয় নিত্য কুমার পাড়ার সোনা মোহন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে তুলে আনে পুলিশ৷ পুলিশ জানিয়েছে অভিযুক্ত সোনা মোহন ত্রিপুরা এনএলএফটি জঙ্গি সংগঠনের সহযোগী৷এবং এই তিনজন ঠিকাদারের সঙ্গে তার গোপন যোগাযোগ ছিল৷ পুলিশ জানিয়েছে আটক তিন জন ঠিকেদারের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি এখন এল এফ টির যে যোগাযোগ রয়েছে প্রাথমিক তদন্তে সে জিনিসটা পরিষ্কার হয়েছে৷সোনা মোহান ত্রিপুরাও জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে অনেক তথ্য দিয়েছে৷


এদিকে, টাকারজলা থেকে আটক ৪জঙ্গীকে বিশালগড় থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে৷জীত চারজনকে ৭ দিনের পুলিশ রিমান্ডে এনে বিশালগড় থানায় তারা জিজ্ঞাসাবাদ চালানো হয়৷জঙ্গিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বেশ কিছু তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে৷ তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজ্যে সর্বাধিক কার্যকলাপ সম্পর্কে প্রশাসন আরো সতর্ক দৃষ্টি দেওয়ার পরিকল্পনা করছে৷


উল্লেখ্য প্রজাতন্ত্র দিবস কে সামনে রেখে সন্ত্রাসবাদীরা বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করার ছক কষেছে৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে নোটিশ পাঠিয়েছে জঙ্গীরা৷ অপহরণ বাণিজ্য নতুন করে শুরু করেছে তারা৷বেশ কয়েক বছর অপহরণ বাণিজ্য বন্ধ থাকার পর জঙ্গিরা ফের সক্রিয় হয়ে উঠেছে৷বিশেষ করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে সন্ত্রাসবাদীরা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে বলে জানা গেছে৷


তবে পুলিশ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷প্রজাতন্ত্র দিবস কে সামনে রেখে সন্ত্রাসবাদীরা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে৷রাজ্যের সব কটি থানা পুলিশ ফাঁড়ি এবং টিএসআর ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সতর্ক করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছে৷প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে অতিবাহিত করা সম্ভব হবে বলে পদস্থ কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top