News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার দাপট বাড়ছে চিনে, শহরের একাংশে নতুন করে লকডাউন ঘোষণা
Image

করোনার দাপট বাড়ছে চিনে, শহরের একাংশে নতুন করে লকডাউন ঘোষণা

বেজিং, ২০ জানুয়ারি (হি. স.) :  সম্প্রতি চিনে বাড়ছে করোনার দাপট ।   গত কয়েকদিনে নতুন করে বেশ কয়েকজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে রাজধানী বেজিংয়ের  দক্ষিণাংশে। সেকারণে বুধবার শহরের একাংশে নতুন করে লকডাউন ঘোষণা করা হল। ফলে নতুন করে গৃহবন্দি থাকতে হবে ১৭ লক্ষ মানুষকে।

জানা গিয়েছে, বেজিংয়ের দক্ষিণের জেলা ড্যাক্সিংয়ে নতুন করে ছ’জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এর ফলে বেজিংয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে চিনে   এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। সামনেই আবার চিনা নববর্ষ। তার আগে আক্রান্তের সংখ্যা যাতে আরও বৃদ্ধি না পায়, সেজন্যই নতুন করে বেজিংয়ের একাংশে লকডাউন ঘোষণা।

ইতিমধ্যে ড্যাক্সিং এয়ারপোর্টও বন্ধ করে দেওয়া হয়েছে, যে কমপ্লেক্সে ওই আক্রান্তদের হদিশ মিলেছে সেখানকার বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সমস্ত পড়ুয়াদের বাড়িতে থাকতে বলা হয়েছে। জনসমাগম হয় এরকম এলাকা, অফিস, হোটেল,  রেস্তরাঁ,  কারখানা এবং সমস্ত সুপার মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বিদেশ থেকে কেউ বেজিংয়ে এলে তাঁকে বাধ্যতামূলক ২১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর মধ্যে ১৪ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এবং ৭ দিন বাড়িতে কোয়ারেন্টাইন। এরপর ওই ব্যক্তি বাইরে বেরোনোর অনুমতি পেলেও পরবর্তী ৭ দিন ভিড় রয়েছে এমন স্থানে যেতে পারবেন না। অর্থাৎ প্রায় একমাসের কোয়ারেন্টাইনের বিধি তাঁকে মানতে হবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top