News Flash

  • Home
  • Uncategorized
  • বৈঠক শেষে আশাবাদী কৃষিমন্ত্রী, কৃষি আইনের ওপর স্থগিতাদেশ জারি করার প্রস্তাব সরকারের
Image

বৈঠক শেষে আশাবাদী কৃষিমন্ত্রী, কৃষি আইনের ওপর স্থগিতাদেশ জারি করার প্রস্তাব সরকারের

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি. স.): কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ক্রমাগত দিল্লির সীমান্তে বিগত ৫৫ দিন ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে কৃষকরা। এর মধ্যে দিল্লির বিজ্ঞান ভবনে দশমবারের জন্য বৈঠকে বসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং কৃষক সংগঠনের নেতারা।


বুধবার বৈঠক শেষে বেরিয়ে এসে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, আলোচনা উন্নত পর্যায় সঠিক দিকেই চলেছে। ২২ জানুয়ারি আশা প্রকাশ করা যায় ঐকমত্যে পৌঁছতে যাবে। নতুন কৃষি আইনের ওপর এক বা দেড় বছরের জন্য স্থগিতাদেশ জারি করার প্রস্তাব বৈঠকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কৃষকরা সরকারের এই প্রস্তাবকে গুরুত্বসহকারে বিবেচনা করছে। ২২ জানুয়ারি এ বিষয়ে তারা নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করবে। বৈঠক শেষে বেরিয়ে এসে কৃষক নেতা দর্শন পাল সিং জানিয়েছেন, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নতুন কৃষি আইন এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য। সরকারের তরফ থেকে বলা হয়েছে এর জন্য একটি কমিটি করা হবে যার সুপারিশ মেনে কাজ করবে সরকার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top