News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দূর্ঘটনায় হত এক, আহত তিন
Image

পৃথক স্থানে দূর্ঘটনায় হত এক, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশন এলাকায় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দিন মজুরের৷ নিহতের নাম অজিত কল৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকার লোকজন নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী তুলেছেন৷ এলাকাবাসীর অভিযোগ বর্জ পরিবহণকারী গাড়ির ধাক্কাতেই ওই দিনমজুরের মৃত্যু হয়েছে৷


কল্যাণপুর ও উদয়পুরে দুটি পৃথক পথদুর্ঘটনায় তিনজন গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতদের মধ্যে দুজন সুকল ছাত্র৷ ঘটনার বিবরণে জানা যায় কল্যাণপুরে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম অতুল দেববর্মা৷ পেশায় সবজি ব্যবসায়ী৷ কল্যাণপুর থেকে সবজি কিনে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ওই ব্যক্তি৷ দুটি অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধলে অতুল দেববর্মা নামে ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন৷


খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা এসে আহত অতুল দেববর্মাকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ কলানপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দুর্ঘটনাগ্রস্ত অটো দুটি আটক করেছে কল্যাণপুর থানার পুলিশ৷চালকদের অসাবধানতা ও দ্রুতগামী তার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷ এদিকে উদয়পুরে একটি টমটম ও মিনি ট্রাক এর মধ্যে সংঘর্ষে দুই সুকলছাত্রী গুরুতরভাবে আহত হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে টমটমে করে রমেশ সুকলের দুই ছাত্রী সুকলে যাচ্ছিলো৷ একটি মিনি ট্রাক এসে টমটমকে ধাক্কা দেয়৷ মিনি ট্রাকের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে ওই দুই ছাত্রী৷ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসেন৷


খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ছাত্রীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ তারা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধা কিশোর পুর থানার পুলিশ৷ দুর্ঘটনাস্থল থেকে টমটম এবং মিনি ট্রাক আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ এ ব্যাপারে থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷মিনি ট্রাক চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top