News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করার দাবীতে হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ সিপিএমের
Image

পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করার দাবীতে হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ সিপিএম নেতৃত্ব মঙ্গলবার পুলিশের সদর কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ দেখিয়ে নিরাপত্তা দাবি জানায়৷ বিক্ষোভ প্রদর্শনের ক্ষোভ উগড়ে দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানান ২০১৮ সালে বিধানসভার ফলাফল প্রকাশের পর শাসকদলের দুর্বৃত্তরা ক্রমাগত বিরোধী রাজনৈতিক উপর ফ্যাসিসট সুলভ আচরণ করে চলছে৷ গত তিন বছরে অনেক খুন হয়েছে৷ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে৷


তিনি বলেন, হাজার হাজার বিরোধী কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে৷ পঙ্গু হয়ে গেছে বহু কর্মী-সমর্থক৷ দোকানপাট, জীবিকা, ঘর বাড়ি সমস্ত কিছু আক্রান্ত৷ আক্রান্ত হওয়ার পর বিরোধী সমর্থকদের বাড়িতে জনপ্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না৷ শুধু তাই নয় নির্বাচনি এলাকায় যেতে পারছে না বিধায়করা৷ হীন রাজনৈতিক শুরু হয়েছে রাজ্যে৷ দু’শতাধিক দলীয় অফিস ভাঙচুর করেছে শাসক দলের দুর্বৃত্তরা৷ পুড়িয়ে দেওয়া হয়েছে বহু কর্মী সমর্থকদের বাড়িঘর৷ কিছু কিছু মহাকুমার এবং জেলা অফিস খুলতেও দেওয়া হচ্ছে না৷


সরকার এবং পুলিশের কাছে আইন শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে দাবি জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না৷ মানুষ সব বুঝতে পারছে বলে জানান তিনি৷ গত রবিবার ও রাজ্যসভার সদস্য ঝর্ণা দাশ বৈদ্যের গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ দেহরক্ষী আক্রমণ হয়েছেন৷ শহর দক্ষিণাঞ্চলে অফিস আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত৷ রাজ্য পুলিশ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে না৷ পুলিশের দায়িত্ব আইনের শাসন রক্ষা করা৷ কিন্তু পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে দাবী জানানো হচ্ছে৷ বিরোধীদের মিটিং মিছিল করার কর্মসূচির অনুমতি দিচ্ছে না পুলিশ৷ কিন্তু শাসক দল নিয়মিত কর্মসূচি পালন করে চলেছে৷ এ ধরনের ঘটনায় তীব্র নিন্দাজনক বলে জানান তিনি৷ দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন চলার পর রাজ্য পুলিশ মহানির্দেশকের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ব্যস্ত আছেন৷ আগামী বুধবার বা বৃহস্পতিবার বিরোধী দলের নেতৃত্বদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি৷ এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম আহ্বায়ক বিজন ধর সহ অন্যান্য নেতৃত্ব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top