News Flash

  • Home
  • Uncategorized
  • করদাতারা হচ্ছেন সমাজের রোল মডেল : উপমুখ্যমন্ত্রী
Image

করদাতারা হচ্ছেন সমাজের রোল মডেল : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ নাগরিকদের প্রদেয় করের মাধ্যমেই রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয়৷ করদাতারা হচ্ছেন সমাজের রোল মডেল৷ আজ রবীন্দ্র ভবনের ২নং হলে স্বল্প সঞ্চয়, গ্রপ ইনসুুরেন্স ও ইনস্টিটিউশন্যাল ফাইন্যান্স এবং কর দপ্তরের যৌথ উদ্যোগে ত্রিপুরা স্বল্প সঞ্চয় লাকি ড্র প্রকল্পে ২০১৭-১৮ অর্থবর্ষের পুরস্কার বিজয়ীগণের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷


উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরে স্বল্প সঞ্চয় প্রকল্পে আমানতকারীদের মধ্যে কুপন বিলি করা হয়৷ আজকের অনুষ্ঠানে লটারির মাধ্যমে নির্বাচিত প্রথম স্থানাধিকারী ৩ জনকে ১ লক্ষ টাকা করে, দ্বিতীয় স্থানাধিকারী ৪ জনকে ৫০ হাজার টাকা করে, ৩য় স্থানাধিকারী ৭ জনকে ২৫ হাজার টাকা করে পুরস্ক’ত করা হয়৷ তাছাড়াও ত্রিপুরা স্বল্প সঞ্চয় লাকি ড্র প্রকল্পে আরও কয়েকটি বিভাগে আগেই ১৬৫ জনকে পুরস্কৃত করা হয়েছিল৷ এছাড়াও ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ অর্থবছরে যারা সময়মত আয়কর প্রদান করেছেন তাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৩০ জনকে আজকের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আরও বলেন, ত্রিপুরা রাজ্যে কলকারখানা কম হওয়ায় সরকারি ক্ষেত্রের বাইরে কর্মসংস্থান কম৷ সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়তে প্রয়াস নিয়েছে৷ রাজ্যের মানুষ যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য ঋণ ব্যবস্থা সরলীকরণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে দেশের প্রতিটি পরিবার ব্যাঙ্কিং পরিষেবার সাথে যুক্ত হয়েছেন৷ উপমুখ্যমন্ত্রী আরও বলেন, সমাজ এবং সরকার একসঙ্গে কাজ করলে অনেক বড় বড় সমস্যা সমাধান করা সহজ হবে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বল্প সঞ্চয় অধিকর্তা ড. বিশাল কুমার৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সচিব অপূর্ব রায়, স্বল্প সঞ্চয় প্রকল্পের ডেভেলপমেন্ট অফিসার তাপস কুমার বসাক, মল সেভিংস অ্যাসোসিয়েশনের সভাপতি নিলিমা ঘোষ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top