News Flash

  • Home
  • Uncategorized
  • ২১ জানুয়ারি কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন সুপ্রিমকোর্টের তৈরি করা কমিটি
Image

২১ জানুয়ারি কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন সুপ্রিমকোর্টের তৈরি করা কমিটি

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.): সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া বিশেষ কমিটি বিক্ষোভরত কৃষকদের সঙ্গে ২১ জানুয়ারি রাজধানী দিল্লিতে বৈঠকে বসবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন ওই কমিটির অন্যতম সদস্য অনিল ঘানওয়াট।

এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অনিল ঘানওয়াট জানিয়েছেন, বিক্ষোভরত কৃষকদেরকে আলোচনার টেবিলে বসানোটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে প্রথম বৈঠক ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে। সেই সকল কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসা হবে যারা আলোচনার টেবিলে বসতে ইচ্ছুক। মুখোমুখি যারা বসতে ইচ্ছুক নয় তাদের জন্য ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা রাখা হবে। সরকার এসে যদি বৈঠকে অংশগ্রহণ করে তবে তাকে স্বাগত জানানো হবে। সরকার তরফের বক্তব্যও শোনা হবে। সমস্যা সমাধানের ক্ষেত্রে সমস্ত ধরনের প্রচেষ্টা চালানো হবে।

উল্লেখ করা যেতে পারে, ১২ জানুয়ারি নতুন তিনটি কৃষি আইনের ওপর স্থগিতাদেশ জারি করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। পরিস্থিতির সমাধান এর জন্য কমিটি গড়ার নির্দেশ দেয় আদালত। কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের জন্য এই কমিটি গড়ে তোলা হয়েছে। দুই মাসের মধ্যে দেশের শীর্ষ আদালতকে রিপোর্ট দেবে এই কমিটি। কমিটির তরফ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা নিরপেক্ষভাবে কাজ করে যাবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top