News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চলতি অর্থবছরে ২,৩১,৪২৭ জন কৃষকের নাম নথিভুক্ত হয়েছে

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চলতি অর্থবছরে ২,৩১,৪২৭ জন কৃষকের নাম নথিভুক্ত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চলতি অর্থবছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ২,৫০,২৬৪ জন কৃষকের নাম পোর্টালে আপলোড করা হয়েছে৷ ২,৩১,৪২৭ জন কৃষকের নাম নথিভুক্ত হয়েছে৷ নথিভুক্তদের মধ্যে ২,২৫,৩২৬ জন কৃষকের ব্যাঙ্ক একাউন্টে ২৭১.০২ কোটি টাকা জমা পড়েছে৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. ডি পি সরাকর এক প্রেস রিলিজে এই সংবাদ জানান৷ তিনি আরও জানান, চলতি অর্থবছরে ২.২৩৫ লক্ষ ধান উৎপাদককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে৷ এদের মধ্যে খারিফ মরশুমে ২.০৬ লক্ষ এবং রবি মরশুমে ০.১৭৫ লক্ষ কৃষক বীমার আওতায় এসেছেন৷


কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে তাদের প্রিয়িয়ামের অধিকাংশ প্রদেয় টাকা দেওয়া হয়েছে৷ পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনতে ৮৫,৫১৭টি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ৩২৮.৬৭ কোটি টাকার কৃষি ঋণ মঞ্জুর করা হয়েছে৷ তাছাড়া রাজ্যের ৬৭,৯৭৯ হেক্টর জমি শ্রী পদ্ধতিতে ধান চাষের আওতায় আনা হয়েছে৷ তার মধ্যে উচ্চফলনশীল ধান চাষ করা হয়েছে ১৯,৫০০ হেক্টর এবং সংকর প্রজাতির ধান চাষ করা হয়েছে ৪৮,৪৭৯ হেক্টর জমিতে৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা জানান, উল্লেখিত সময়ে ৬,৫৪৮ জন কৃষকের কাছ থেকে ৯,৯৪৫.৪৯ মেট্রিক টন ধান ক্রয় করে ১৫.৫২ কোটি টাকা ন্যনতম সহায়ক মূল্য হিসেবে তাদের প্রদান করা হয়েছে৷ তাছাড়া কৃষি ক্ষেত্রের উন্নয়নে ৫৪টি ফার্মার্স নলেজ সেন্টার, ১২টি গ্রামীণ সংগ্রহ কেন্দ্র, ২৭টি গ্রামীণ বাজার ও ২১টি কৃষক বন্ধু কেন্দ্র নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top