News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স-র সৌমিত্র স্মরণে বিশেষ প্রদর্শনীর আয়োজন
Image

ত্রিপুরায় শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স-র সৌমিত্র স্মরণে বিশেষ প্রদর্শনীর আয়োজন

আগরতলা : শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স ত্রিপুরার রবীন্দ্র ভবনে ১৮-১৯ জানুয়ারি “রিমেমবারিং সৌমিত্র চ্যাটার্জি” শীর্ষক এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন ত্রিপুরা হাইকোর্ট বিচারপতি শুভাশিস তলাপাত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস মল্লিক,সুদীপ্ত চন্দ।

দ্বিতীয় দিন, ১৯ জানুয়ারী সকাল ১১ টায় গান, কবিতা, শ্রুতি নাটক এর মাধ্যমে একটি ছোট্ট সাংস্কৃতিক প্রচেষ্টার মধ্য দিয়ে কিংবদন্তিকে স্মরণ করা হবে। মানস চক্রবর্তী এই কিংবদন্তি সম্পর্কে বলবেন। এই প্রদর্শনীতে তাঁর চলচ্চিত্রের অরিজিনাল পোস্টারগুলির মধ্যে অপুর সংসার, তিন কন্যা, ঝিন্দের বন্দি, কাঁচ কাটা হিরে, সোনার কেল্লা, দেবী, ছবির বুকলেটের মধ্যে অতল জলের আহ্বান, বার্নালী, স্ত্রী, আগুন, উত্তরন প্রদর্শিত হবে। থাকছে রেকর্ড কভার, অটোগ্রাফ করা ডকুমেন্টস, আকর্ষণীয় ভাবে সৌমিত্র চ্যাটার্জির নিজের আঁকা ছবির প্রথম মুদ্রণ থাকছে।

এই প্রদর্শনীতে সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে ত্রিশটি মূল চিত্রকর্ম ভারত ও বাংলাদেশের বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের যেমন শুভাপ্রসন্ন, হিরণ মিত্র, সুব্রত গাঙ্গুলি, আশোক মল্লিক, রুপচাঁদ কুন্ডু, বাংলাদেশের জামাল আহমেদ, এসকে আফজাল হোসেন শামসুদ্দোহা, দুলাল চন্দ্র গায়েন, সাহাজাহান আহমেদ বিকাশ, হারুন আর রশিদ প্রমুখদের কাজ থাকছে। সামগ্রিকভাবে এই প্রদর্শনীটি দর্শকদের জন্য একটি স্মরণীয় ট্রিপ ডাউন মেমোরি লেন হবে । শ্যাম সুন্দর কোম্পানী জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা বলেন, “কিংবদন্তি সৌমিত্র চ্যাটার্জীর জন্মদিন উপলক্ষে আগরতলায় প্রদর্শনীর আয়োজন করা সত্যিই আমাদের কাছে সম্মানের। এটি তাঁর বহুমুখী প্রতিভার প্রদর্শন করার একটি স্মরণীয় ডকুমেন্টেশন হয়ে থাকবে। আশা করি তাঁর গুণমুগ্ধরা এর প্রশংসা করবেন।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top