News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে পত্নীকে শ্বাসরুদ্ধ করে খুন স্বামীর, ফেরার অভিযুক্ত, চাঞ্চল্য
Image

গুয়াহাটিতে পত্নীকে শ্বাসরুদ্ধ করে খুন স্বামীর, ফেরার অভিযুক্ত, চাঞ্চল্য

গুয়াহাটি, ১৮ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটি মহানগরীতে ফের সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এবার পত্নীকে গলা চেপে শ্বাসরুদ্ধ করে খুন করেছে জনৈক স্বামী। ঘটনা গতকাল রবিবার রাতে সংঘটিত হয়েছে মহানগরের হাতিগাঁওয়ে৷

হাতিগাঁও থানা সূত্রে জানা গেছে, স্থানীয় লক্ষ্মীনাথ বেজবরুয়া পথের বাসিন্দা জনৈক মইনুল হকের সঙ্গে গত বেশ কিছুদিন ধরে তার পত্নী রশিদা বেগমের কোনও কারণে বিবাদ চলছিল। কিন্তু গতকাল রাতে ওই বিবাদের জেরে মইনুল তার পত্নী রশিদার গলা চেপে শ্বাসরুদ্ধ করে খুন করেছে। পত্নীর মৃত্যুর পর তার মৃতদেহকে দুটি বস্তায় পুরে তা তাদের বিছানার নীচে রেখে পালিয়ে গা ঢাকা দিয়েছে খুনি মইনুস হক।

থানার বড়বাবু এই খবর দিয়ে জানান, আজ সকালে ঘটনার খবর পেয়ে পুলিশের দল নিয়ে তাঁরা লক্ষ্মীনাথ বেজবরুয়া পথে মইনুলের ঘরে গিয়ে প্রাথমিক এনকুয়েস্ট করে রশিদার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠিয়েছেন। এছাড়া ঘটনা সম্পর্কে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে খুনি মইনুল হককে পাকড়াও করতে জাল বিছিয়েছে পুলিশ, জানান ওসি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top