News Flash

  • Home
  • Uncategorized
  • অন্নদাতাদের অর্থ সাফ করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার : রাহুল গান্ধী
Image

অন্নদাতাদের অর্থ সাফ করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): নরেন্দ্র মোদী সরকারকে এবার আরও তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের কটাক্ষ, অন্নদাতাদের অর্থ সাফ করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার। রাহুল আরও জানান, নিজের সুট-বুট পরা বন্ধুদের ৮৭,৫০০০ কোটি টাকার ঋণ মকুব করেছে সরকার। “পুঁজিপতি বন্ধুদের জন্য মোদী কি করেছেন”, এমন শিরোনামের একটি ভিডিও সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেন রাহুল গান্ধী।

রাহুল ওই ভিডিওর সঙ্গে লেখেন, ‘নিজের সুট-বুট পরা বন্ধুদের ৮৭,৫০০০ কোটি টাকার ঋণ মকুব করা মোদী সরকার অন্নদাতাদের অর্থ সাফ করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার। উল্লেখ্য, কৃষি আইনের বিরোধিতায় দীর্ঘ দিন ধরে দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কেন্দ্রীয় সরকার ও কৃষকদের প্রতিনিধিদের মধ্যে নবম দফার বৈঠকও নিষ্ফলা ছিল। কোনও সমাধানসূত্র বের হয়নি। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধী।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top