News Flash

  • Home
  • Uncategorized
  • কনকনে ঠাণ্ডায় কাঁবু কাশ্মীর ও লাদাখ, কুলগামে মৃত্যু দু’টি শিশুর
Image

কনকনে ঠাণ্ডায় কাঁবু কাশ্মীর ও লাদাখ, কুলগামে মৃত্যু দু’টি শিশুর

শ্রীনগর ও লেহ, ১৮ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপুনি ঠাণ্ডা থেকে রেহাই নেই কাশ্মীর উপত্যকার, কনকনে ঠাণ্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। এমতাবস্থায় আগামী ২৪ জানুয়ারি কাশ্মীর ও লাদাখে পুনরায় তুষারপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ বজায় থাকবে কাশ্মীর ও লাদাখে। ২৪ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কাশ্মীরে জমে বরফ হয়ে গিয়েছে বিভিন্ন হ্রদ। জমে গিয়েছে পর্যটকদের অত্যন্ত প্রিয় শ্রীনগরের ডাল লেক।

সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৬.৮ ডিগ্রি এবং গুলমার্গের মাইনাস ৬ ডিগ্রি। লাদাখের লেহ শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১১.৩ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৮.৮ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ২২.১ ডিগ্রি। মাইনাস না হলেও, ঠাণ্ডায় কাঁপছে জম্মু। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি।

প্রবল ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহে জম্মু ও কাশ্মীরে কুলগাম জেলায় মৃত্যু হয়েছে দু’টি শিশুর। কুলগাম জেলার দেভসারের বৃণাল লাম্মার এলাকার ঘটনা। মৃত দু’টি শিশুর বাড়ির জম্মুর রিয়েসি জেলায়। তাঁরা বাকেরওয়াল পরিবারের সদস্য ছিল। মৃত দু’টি শিশুর নাম-সাহিল জুবাইর (১০) ও সাজিয়া জান (৬)। রিয়েসির বাসিন্দা বাকেরওয়াল পরিবার দেভসারের বৃণাল লাম্মার এলাকায় তাঁবুর ভিতরে আশ্রয় নিয়েছিল। রবিবার গভীর রাতে প্রবল ঠাণ্ডায় তাঁবুর ভিতরেই মৃত্যু হয় তাঁদের সন্তান সাহিলের। রবিবার মধ্যরাতেই তাঁদের আরও এক সন্তান সাজিয়া অসুস্থ হয়ে পড়ে, সাজিয়াকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top