News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের সমর্থনে মানববন্ধন কর্মসূচি কংগ্রেসের
Image

কৃষকদের সমর্থনে মানববন্ধন কর্মসূচি কংগ্রেসের

হায়দরাবাদ, ১৭ জানুয়ারি (হি. স.): দিল্লি সীমান্তে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দেড়  মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে কৃষকরা। বিক্ষোভরত কৃষকদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করতে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে রবিবার সকালে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করল কংগ্রেস। তেলেঙ্গানার কামান্না জেলায় এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানীয় কর্মী এবং কংগ্রেস নেতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।


 রাজ্য বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা মাল্লু ভাট্টি বিক্রমর্কা জানিয়েছেন, কৃষক সম্প্রদায় এবং কৃষি বিরোধী হচ্ছে এই নতুন কৃষি আইন। এই আইন বলবৎ থাকলে কৃষক এবং উপভোক্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাহুল গান্ধীর সংসদের ভেতরে এবং বাইরে সরব হয়েছেন। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করে নিক কেন্দ্রীয় সরকার।
 উল্লেখ করা যেতে পারে ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। পূর্ণাঙ্গ মাত্রায় সে প্রস্তুতি চলছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top