News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন কৃষি আইনের সপক্ষে সওয়াল অমিত শাহের
Image

নতুন কৃষি আইনের সপক্ষে সওয়াল অমিত শাহের

বেঙ্গালুরু, ১৭ জানুয়ারি (হি. স.): দিল্লি সীমান্তবর্তী এলাকায় দেড় মাসের বেশি সময় ধরে কৃষকরা বিক্ষোভ দেখিয়ে চলেছে। নতুন কৃষি আইন কার্যকর করার ওপর স্থগিতাদেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এই নিয়ে কমিটি গড়ার কাজও চলছে। কিন্তু এখনও পুরনো অবস্থানে রয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করে সেটাই বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


রবিবার কর্ণাটকের বাগলকোটে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, কৃষকদের কল্যাণার্থে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ নরেন্দ্র মোদী সরকার। বহু দিক থেকে কৃষকদের আয় বৃদ্ধি করবে নতুন কৃষি আইন। এখন থেকে কৃষকরা দেশ এবং বিশ্বের যেকোন প্রান্তে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে।
 কৃষকদেরকে বিভ্রান্ত করার জন্য কংগ্রেসের নিন্দায় সরব হয়ে অমিত শাহ জানিয়েছেন, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস কেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টে বার্ষিক ৬০০০ টাকা দেওয়ার ব্যবস্থা করেনি। এর বড় কারণ কংগ্রেস নীতিভ্রষ্ট ছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top