News Flash

  • Home
  • Uncategorized
  • এম জি রামচন্দ্রনকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
Image

এম জি রামচন্দ্রনকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি. স.): জন্মজয়ন্তীতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যন্ত্রী এম জি রামচন্দ্রনের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আটটি ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আনন্দদায়ক সংযোগ যে ভারতরত্ন এমজিআর (এম জি রামচন্দ্রন) জন্মদিন। গরিব দেশ সেবায় তিনি নিজের জীবনকে সমর্পণ করেছিলেন। আমরা সকলে তার স্বপ্নপূরণের জন্য কাজ করে চলেছি। ভারতরত্ন এমজিআরের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল।


 পরে নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতরত্ন এমজিআর সকলের হৃদয়ে রয়েছে। চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতি সর্বত্রই তিনি সমানভাবে সম্মানিত ও সমাদৃত। মুখ্যমন্ত্রীর থাকাকালীন দারিদ্র দূরীকরণ এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে গিয়েছেন। জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য রইল।
 উল্লেখ করা যেতে পারে এআইএডিএমকে দলের প্রতিষ্ঠাতা এমজিআর। ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৮ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় তাকে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top