News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ
Image

আইজিএম হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বর্তমানে শুধুমাত্র জিবি হাসপাতালে ধরনের অক্সিজেন প্লান্ট রয়েছে৷ আইসিএম হাসপাতালে অক্সিজেন প্লান্ট না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের৷ বর্তমানে জিবি হাসপাতাল থেকে অক্সিজেনে আইজিএম হাসপাতালে পরিষেবা প্রদান করতে হয়৷

নতুন এই প্লান্ট চালু করা সম্ভব হলে আইসিএম হাসপাতালে আর কোন সমস্যা থাকবে না৷শুক্রবার আইসিএম হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস ইঞ্জিনিয়ার সহ আইজিএম হাসপাতালে মেডিকেল হাসপাতাল এলাকা পরিদর্শন করেন৷কোথায় কিভাবে অক্সিজেন প্লান্ট বসালে রোগীদের সুবিধে হবে এইসব বিষয় খতিয়ে দেখা হয়৷শুক্রবার আইসিএম হাসপাতাল পরিদর্শন কালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানরা বিধায়ক ডাক্তার দিলীপ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান হাসপাতালে অক্সিজেন এর সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য এই নতুন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

এই লাইনটি বসানো হলে আর কে নগর থেকে সরাসরি অক্সিজেন আইজিএম হাসপাতালে আসবে বলে তিনি জানান৷ আগামী কয়েকদিনের মধ্যেই এই প্লান্ট বসানোর কাজ শুরু হবে৷এই প্লান্ট বসানোর বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেন৷ তিনি তথ্য দিতে গিয়ে জানান তারা যে অনেকদিন ধরেই অক্সিজেনের সমস্যা চলছিল৷ আইসিএম হাসপাতাল এই সমস্যা থেকে মুক্ত ছিল না৷

রোগীদের প্রয়োজনমতো অক্সিজেন দিতে না পারলে মৃত্যুর সম্ভাবনা থাকে৷সে কারণে জরুরি ভিত্তিতে অক্সিজেনের যোগান খুবই জরুরী৷দিলীপবাবু আরো জানান ইউএনডিপি প্রজেক্টে রাজ্যের আটটি জেলাতেই এ ধরনের অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷এই প্ল্যান্টের টাকা ইউএনডিপি প্রজেক্ট থেকে পাওয়া গেলেও পাইপ বসানোর যাবতীয় খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে বলে তিনি জানিয়েছেন৷রাজ্য সরকারও রোগী সাধারণের কথা মাথায় রেখে এজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top