News Flash

  • Home
  • Uncategorized
  • জীবনযুদ্ধে হারল অগ্ণিদগ্দ গৃহবধূ
Image

জীবনযুদ্ধে হারল অগ্ণিদগ্দ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ টানা ২২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন অগ্ণিদগ্দ এক গৃহবধূ৷ মৃত গৃহবধূর নাম সোমা মালাকার৷ স্বামীর নাম বিজয় মালাকার৷ বাড়ি ফটিকরায়৷মাত্র দেড় বছর আগে সামাজিক প্রথায় তদের বিয়ে হয়েছিল৷


মৃতার এক মাসের একটি শিশু সন্তান রয়েছে৷মিতা স্বামী বিজয় মালাকার জানিয়েছেন শিশু সন্তানকে আগুনের দিতে গিয়ে অগ্ণিদগ্দ হয়েছিলেন ওই গৃহবধূ৷ অগ্ণিদগ্দ গৃহবধূকে প্রথমে ফটিকরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে কৈলাশহর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷অগ্ণিদগ্দ গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় কৈলাশহর জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷


একটানা ২২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মেনেছেন ওই অগ্ণি দগ্দ গৃহবধূ৷অগ্ণিদগ্দ গৃহবধূর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই আত্মীয়-পরিজন সহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে মৃতার সন্তানটিকে তার পরিবারের লোকজনর পরম স্নেহে বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top