News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে রাজভবন অভিযান করল কংগ্রেস
Image

কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে রাজভবন অভিযান করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে শুক্রবার রাজভবন অভিযান করেছে কংগ্রেস৷এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে রাজভবনের দিকে এগিয়ে যায়৷ মিছিলটি সার্কিট হাউজ সংলগ্ণ এলাকায় পৌঁছলে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মিছিল এর গতি রোধ করার চেষ্টা করে৷


উল্লেখ্য আগাম ঘোষণা অনুযায়ী কংগ্রেস দল শুক্রবার কৃষি আইন বাতিলের দাবিতে এই অভিযানের কর্মসূচি গ্রহণ করে৷কংগ্রেসের রাজভবন অভিযান প্রতিহত করার জন্য আগে থেকেই পর্যাপ্ত সংখ্যায় পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়৷ সার্কিট হাউজ সংলগ্ণ এলাকায় গড়ে তোলা হয় ব্যারিকেট৷ কংগ্রেস কর্মী সমর্থকদের মিছিল বেরিকেট ভেঙ্গে রাজভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কংগ্রেসের মিছিল আটকে দেওয়ার জোরদার প্রয়াস নেয়৷ এ নিয়ে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দস্তাদস্তিও হয়েছে৷


শেষ পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কংগ্রেসের কর্মী সমর্থকদের মিছিল আটকে দিতে সক্ষম হয়৷ সেখান থেকে প্রদেশ কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে দাবি সনদ তুলে দেন৷দাবি সনদ তুলে দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিস কংগ্রেস সভাপতি পীযূষ ভৌমিক বলেন কেন্দ্রীয় সরকার যে তিনটি কৃষি আইন প্রণয়ন করেছে সেগুলো দেশের কৃষকদের স্বার্থ পরিপন্থী৷ কেন্দ্রীয় সরকারের কৃষি আইনকে কালো আইন বলে আখ্যায়িত করেন তিনি৷অবিলম্বে কৃষি এবং কৃষক বিরোধী এ কালো আইন প্রত্যাহার করে নিতে জোরালো দাবি জানিয়েছে কংগ্রেস৷


গোটা দেশজুড়ে শুক্রবার কংগ্রেস দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে রাজভবন অভিযান সংগঠিত করা হয়৷দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবেই রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার রাজভবন অভিযান সংগঠিত করা হয়৷অবিলম্বে কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করে না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top