News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে টেম্পো ট্রাভেলার ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু ১১ জনের, আহত ৭ জন
Image

কর্ণাটকে টেম্পো ট্রাভেলার ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু ১১ জনের, আহত ৭ জন

বেঙ্গালুরু, ১৫ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের ধারওয়ার জেলায় টেম্পো ট্রাভেলার ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক-সহ আরও ৭ জন। আহতদের দু’টি পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধারওয়ার জেলায়, ইতিগাট্টি গ্রামের কাছে। মৃতদের মধ্যে ৯ জনই মহিলা। মৃত্যু হয়েছে টেম্পো ট্রাভেলারের চালকেরও। মৃতদের অধিকাংশের বাড়ি দাবণগেরে জেলায়।  


পুলিশ সূত্রে খবর, একটি টেম্পো ট্রাভেলারে চেপে ধারওয়ার হয়ে গোয়া যাচ্ছিলেন দাবণগেরের একটি মহিলা ক্লাবের সদস্যরা। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। ইতিগাট্টি গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে টেম্পো ট্রাভেলারের। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের, পরে আরও একজন প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। সামান্য চোট লেগেছে ২ জনের।


পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে দু’টি হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ৩২ কিলোমিটার হুবলি-ধারওয়ার বাইপাসটি একটি লেনের। কোনও কোনও জায়গায় সরু হয়ে গিয়েছে সেই লেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কারণে এর আগেও দুর্ঘটনা হয়েছে। তাঁরা রাস্তা চওড়া করার দাবি তুলেছেন।

প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, আহতদের আরোগ্য কামনা
কর্ণাটকের ধারওয়ার জেলায় দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘কর্ণাটকের ধারওয়ার জেলায় দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির ঘটনায় ব্যথিত। এই দুঃখের সময়ে, মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top