News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে ভাল্লুকের আক্রমণে গুরুতর এক ব্যক্তি
Image

কাঞ্চনপুরে ভাল্লুকের আক্রমণে গুরুতর এক ব্যক্তি

আগরতলা, ১৪ জানুয়ারী (হি. স.)৷৷ জুম চাষ করার সময় ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত ব্যক্তি খেদাছড়ার বাসিন্দা গীতা মোহন রিয়াং বলে পরিচয় মিলেছে৷


তার পরিবারের সদস্য জানিয়েছেন, রাতে জুম ক্ষেতে গিয়েছিলেন৷ গভীর রাত ১টা নাগাদ পাহাড় থেকে ভাল্লুক নেমে আসে এবং তাকে সামনে পেয়ে অতর্কিত হামলা করে৷ ভাল্লুকের হামলায় তার চোখে-মুখে প্রচন্ড আঘাত লেগেছে৷


তিনি জানান, গীতা মোহন রিয়াং-কে প্রথমে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছিল৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চিকিৎসকরা তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করেছেন৷


উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর মহকুমার অধীন খেদাছড়া পাহাড়ি অধ্যুষিত এলাকা৷ সেখানে মূলত জানজাতিদের বসবাস৷ পাহাড়ের ভাঁজে জনজাতি-রা জুম চাষ করেন৷ এই জুম চাষ করেই তারা জীবিকা নির্বাহ করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top