News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাপিটল বিল্ডিংয়ের হামলা সুপরিকল্পিত ছিল : জো বাইডেন
Image

ক্যাপিটল বিল্ডিংয়ের হামলা সুপরিকল্পিত ছিল : জো বাইডেন

ওয়াশিংটন, ১৪ জানুয়ারি (হি.স.): ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনাকে পরিকল্পনামাফিক ও সমন্বিত আখ্যা দিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প-সমর্থকদের হিংসার তীব্র নিন্দা করে জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বারা প্ররোচিত হয়ে রাজনৈতিক উগ্রবাদী এবং ঘরোয়া সন্ত্রাসীরা সুপরিকল্পিত হামলা চালিয়েছিল। আমেরিকার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, দোষীদের অবশ্যই দায় নিতে হবে। জো বাইডেন বলেন, গত সপ্তাহে আমাদের গণতন্ত্রের উপর অপ্রত্যাশিত হামলা দেখেছি আমরা। আমাদের দেশের ২৪৪-বছরের ইতিহাসে এর আগে এমনটা কখনও হয়নি।


প্রেসিডেন্টের অফিস থেকে ট্রাম্পের বিদায় নিতে আর মাত্র এক সপ্তাহ বাকি, তারপরই আমেরিকার নতুন প্রেসিডেন্ট পদের দায়িত্বভার গ্রহণ করবেন ডেমোক্র্যাট জো বাইডেন। বাইডেনের সামনে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে সর্বাগ্রে করোনার বিরুদ্ধে লড়াই, অর্থনীতি চাঙ্গা করা। জো বাইডেন বলেছেন, ‘মারাত্মক ভাইরাস এবং মন্দা অর্থনীতির মধ্যে রয়েছে আমেরিকা। দেশের স্বার্থে এবার কাজ করতে হবে।’

উল্লেখ্য, ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার জেরে ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দু’বার ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছেন। ট্রাম্প অবশ্য হিংসার নিন্দা করে বলেছেন, ‘আমার একজন প্রকৃত সমর্থক কখনওই রাজনৈতিক হিংসা সমর্থন করতে পারেন না, যদি কেউ এমনটা করে থাকেন, তাহলে সে আমাদের দেশকে আক্রমণ করছেন। আমরা তা বরদাস্ত করব না।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top