News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিল ট্রাস্ট
Image

রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিল ট্রাস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট৷বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাষ্ট্রের রাজ্য কমিটির কর্মকর্তারা জানিয়েছেন আগামী ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে জন সম্পর্ক অভিযান সংগঠিত করা হবে৷


জন সম্পর্ক অভিযান সংগঠিত করার পর আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি হিন্দু পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে৷ন্যূনতম ১০ টাকা ১০০ টাকা এবং ১০০০ টাকা কুপনের বিনিময়ে অর্থ সংগ্রহ করা হবে বলে সাংবাদিকদের জানানো হয়৷ট্রাস্টের রাজ্য কমিটির কর্মকর্তারা আরো জানান গোটা দেশ জুড়েই এ ধরনের তহবিল সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এজন্য রাজ্যে এখনও পর্যন্ত ৭২০টি কমিটি গঠন করা হয়েছে৷ মোট ১১০০ টি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়৷রাষ্ট্রের রাজ্য কমিটির কর্মকর্তারা জানান হিন্দু পরিবারগুলো একমাত্র এ সময়ের মধ্যেই রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দান করার সুযোগ পাবেন৷তহবিল সংগ্রহ অভিযানে প্রত্যেকের সহযোগিতা আহ্বান করেছেন তারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top