News Flash

  • Home
  • Uncategorized
  • তীর্থমুখের পৌষসংক্রান্তি মেলা এই রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য : মুখ্যমন্ত্রী
Image

তীর্থমুখের পৌষসংক্রান্তি মেলা এই রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ তীর্থমুখের পৌষসংক্রান্তি মেলা এ রাজ্যের এক সাংস্ক’তিক ঐতিহ্য৷ একদিকে ত্রিপুরা যেমন মডেল রাজ্য হবে তেমনি সাংস্কৃতিক ক্ষেত্রেও এক আদর্শ রাজ্য গড়ে উঠবে৷ আজ তীর্থমুখে পৌষসংক্রান্তি মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মেলার উদ্বোধন করে তিনি বলেন, আগামী ২০২২ সালের মধ্যেই রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে৷


রাজ্যের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে সরকার৷ কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশীপ প্রকল্পগুলির সুুবিধা রাজ্যের অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরা এখন আর্ন্তজাতিকস্তরে পরিচিতি পাচ্ছে ক্যইন আনারস, জনজাতিদের ঐতিহ্যময় রিসা ও রাজ্যে উৎপাদিত বাঁশ বেতের শিল্প সামগ্রীর জন্য৷ এসমস্ত সামগ্রী দেশ-বিদেশে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সরকার৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের কল্যাণে ও ক’ষির বিকাশে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় কৃষকদের যেমন আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে তেমনি কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আগামী দু’বছরে ২০০ কোটি টাকা ব্যয় করা হবে৷

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, তীর্থমুখের পৌষসংক্রান্তি মেলা রাজ্যের মানুষের সম্পীতির এক উজ্জল নিদর্শন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক সিন্ধ চন্দ্র জমাতিয়া, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা৷ মেলা প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের ৭টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে৷ মেলায় সারা রাত সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷


এদিকে, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা শুরু হয়েছে৷ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ডা. অতুল দেববর্মা৷ মেলার উদ্বোধন করে তিনি বলেন, এই মেলা আমাদের সংস্ক’তির অঙ্গ৷ নতুন সরকার আসার পর এখানে সাংস্ক’তিক অনুষ্ঠানের জন্য স্থায়ী ম’ তৈরী করা হয়েছে৷ করোনা অতিমারি পরিস্থিতির জন্য এবছর স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে মেলার আয়োজন করা হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরীদের কাছে এই উৎসব পৌষ হাংঙ্গরাই নামে খ্যাত৷ তাছাড়া ভারতের অন্যান্য জায়গায়ও বিভিন্ন নামে এই উৎসব পালন করা হয়৷


তিনি আশাপ্রকাশ করেন আগামী বছর আরও ব্যাপক আকারে এই মেলার আয়োজন করা সম্ভব হবে৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত প্রমুখ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সহসভাপতি হরিশঙ্কর পাল, মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুুনীল দেববর্মা, তেলিয়ামুড়া প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ প্রমুখ৷ সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া প’ায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক ভাস্বর ভ-াচার্য৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মেলায় ব্যবসায়ীগণ ২৫০টি স্টলে তাদের পসরা নিয়ে বসেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top