News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইনে স্থগিতাদেশ : সুপ্রিম রায়কে স্বাগত জানায় বিজেপি, বললেন প্রদেশ কিষান মোর্চার সভাপতি
Image

কৃষি আইনে স্থগিতাদেশ : সুপ্রিম রায়কে স্বাগত জানায় বিজেপি, বললেন প্রদেশ কিষান মোর্চার সভাপতি

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.)৷৷ সুপ্রিম কোর্ট কৃষি আইনে স্থগিতাদেশ দিয়েছে৷ বিজেপি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে৷ কারণ, আমাদের লক্ষ্য কৃষি আইন সম্পর্কে অতীতের সমস্ত ভুলভ্রান্তি দূর হোক এবং আমরা ভবিষ্যতেও ইতিবাচক দৃষ্টিকোণ নিয়ে কৃষকদের কল্যাণে কাজ চালিয়ে যাব৷ আজ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চা সভাপতি জহর সাহা স্পষ্ট ভাষায় এ-কথা বলেছেন৷


তাঁর কথায়, বিজেপি সুপ্রিম কোর্টকে সম্মান করে এবং আদালতের সিদ্ধান্ত মেনে চলবে৷ আমরা আশা করি আন্দোলনকারী কৃষক সংগঠনগুলিও সুপ্রিম কোর্টের রায় মেনে নেবে৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রথম দিন থেকেই বলে আসছে যে আমাদের অন্যান্য উপায়ে এই সমস্যাটি সমাধান করতে হবে৷ শুরু থেকেই সরকার কৃষক সংগঠনের সাথে আলোচনা করতে চেয়েছিল৷ কোন সংশোধন প্রয়োজন হলে সেই প্রস্তাব আসলে সরকার ব্যবস্থা নেবে৷


সাথে তিনি যোগ করেন, সরকার কৃষক সংগঠনগুলিকে জাতীয় সড়ক ছেড়ে বিকল্প স্থানে আন্দোলন করার জন্য আবেদন জানিয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই সংস্থার সাথে কথা বলেছেন৷ কিন্তু, আন্দোলনকারীরা সরকারের কোন আবেদনে সাড়া দেয়নি৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার কৃষক সংগঠনগুলির সাথে নয় বার আলোচনা করেছে৷শুধু তাই নয়, কৃষি আইন ২০২০-র প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং কিছু ক্ষেত্রে সরকার কৃষক সংস্থার দাবীও মেনে নিয়েছে৷ তবে কৃষক সংগঠনগুলি সমগ্র কৃষি আইন বাতিল করার দাবি-তে অনড় রয়েছে, আক্ষেপ করে বলেন জহর সাহা৷
তিনি অভিযোগ করেন, বিরোধী দল এবং কিছু সংস্থা তাদের কর্মসূচি অনুসারে কৃষক সংগঠনকে বিভ্রান্ত করেছে৷ সরকার এই বিষয়গুলিতে একমত হয়নি৷ তিনি কংগ্রেস এবং কমিউনিস্টদের নিশানা করে বলেন, তাদের অস্তিত্ব এখন গুরুতর সংকটে রয়েছে৷ কারণ, রাজনীতিতে টিকে থাকার অন্য কোন পথ খুঁজে পাচ্ছে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top