News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের কামরায় রোহিঙ্গা আটক
Image

ট্রেনের কামরায় রোহিঙ্গা আটক

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.)৷৷ আবারও ট্রেনের কামরায় রোহিঙ্গা আটক করেছে রেল পুলিশ৷ গত ১২ জানুয়ারি ০২৫০১ আগরতলা-নিউদিল্লি স্পেশাল রাজধানীর ট্রেন সুপারিনটেনডেন্ট গুয়াহাটি থেকে যাত্রীদের টিকিট এবং পরিচয় প্রমাণ-পত্র পরীক্ষা শুরু করেণ৷


টিকিট পরীক্ষা করার সময় কামরা নং. বি৭ -এর কয়েকজন যাত্রীর প্রমাণপত্র দেখে মনে সন্দেহের সৃষ্টি হয়৷ এরপর উপযুক্ত পুলিশ কর্তৃপক্ষের দ্বারা সন্দেহজনক যাত্রীদের পরীক্ষা করার জন্য ট্রেনের সুপারিনটেনডেন্ট একটি মেমাে জারি করেন৷

ওই মেমাের উপর ভিত্তি করে নিউ জলপাইগুড়ির আরপিএফ ও জিআরপি-এর দল ট্রেনটি নিউ জলপাইগুড়িতে গতকাল প্রায় ১৩-৪০ ঘণ্টায় পৌঁছানাের পর তল্লাশি চালায়৷ এই তল্লাশিতে সন্দেহজনক হিসাবে ০৩ জন পুরুষ, ০২ মহিলা এবং ০৫ টি শিশুকে শনাক্ত করা হয়৷ তাদের সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নামানাে হয়৷


অনুসন্ধানের পর জানা যায় যে তারা রােহিঙ্গা সম্প্রদায়ের লােক এবং ১১ জানুয়ারি আগরতলা থেকে ট্রেনটিতে যাত্রা শুরু করেছিল৷ ১০ জানুয়ারি তারা বাংলাদেশের কুমিল্লা থেকে ভারতের সােনামুড়া অঞ্চলে প্রবেশ করে এবং আগরতলা থেকে দালালের সাহায্যে ট্রেনে চাপে৷ তারা প্রত্যেকেই বাংলাদেশের কক্সবাজারের কুটুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছিল৷ উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ধৃত ব্যক্তিদেরকে জিআরপি নিউ জলপাইগুড়ির হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top