News Flash

  • Home
  • Uncategorized
  • ১৬ জানুয়ারী টিকাকরণে প্রস্তুতি
Image

১৬ জানুয়ারী টিকাকরণে প্রস্তুতি

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.)৷৷ ত্রিপুরায় পৌছেছে কোভিড-১৯ টিকা৷ সারা দেশের সাথে ত্রিপুরাও আগামী ১৬ জানুয়ারী কোভিড টিকাকারণে প্রস্তুতি নিয়েছে৷ বুধবার সকালে কলকাতা থেকে বিমানে টিকা আগরতলায় এসে পৌছেছে৷ কোভিডশিল্ড ভ্যাকসিন আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে ভ্যাকসিন ভ্যান-এ গুর্খাবস্তিস্থিত রাজ্য কেন্দ্রীয় গুদামে নেওয়া হয়েছে৷


এ-বিষয়ে জাতীয় স্বাস্থ্য মিশন-র মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সোয়াল জানিয়েছেন, কোভিড টিকাকরণে প্রথম পর্যায়ের টিকা ত্রিপুরায় এসে গেছে৷ মোট ৫টি বক্স-এ ৫৬৫০০ টিকা এসেছে৷ ওই টিকাগুলি গুর্খাবস্তিস্থিত কেন্দ্রীয় গুদামে রাখা হয়েছে৷ সেখান থেকেই সারা রাজ্যে সরবরাহ করা হবে৷ সাথে তিনি যোগ করেন, সমস্ত জেলা স্বাস্থ্য আধিকারিক টিকা সংগ্রহে ভ্যাকসিন ভ্যান নিয়ে গুর্খাবস্তি পৌছে গেছেন৷ এদিন বিকেলের মধ্যেই কঠোর নিরাপত্তা বেষ্টনী-তে ওই টিকা ৮টি জেলা মুখ্য কার্যালয়ে পৌছে যাবে৷

প্রসঙ্গত, কোভিড টিকাকরণে প্রথম পর্যায় ১৬ জানুয়ারী থেকে সারা দেশে শুরু হবে৷ ত্রিপুরায় টিকাকরণে ১৫টি স্থান চিহ্ণিত করা হয়েছে৷ প্রথম ধাপে ৪৫৪২০ জন স্বাস্থ্য কর্মী-কে টিকা দেওয়া হবে৷ এরপর দ্বিতীয় ধাপে পুলিশ, সশস্ত্র বাহিনী, নগর নিগমের কর্মী সামনের সারির যোদ্ধাদের টিকাকরন হবে৷ এ-বিষয়ে তথ্য সংগ্রহ করে নগরোন্নয়ন দফতর, স্বরাষ্ট্র দফতর এবং সিএপিএফ-র কাছে পাঠানো হয়েছে৷ ইতিপূর্বে ডাঃ জয়সোয়াল জানিয়েছিলেন, টিকাকরণের পর কারোর দেহে পার্শপ্রতিক্রিয়া হলে তাকে সঙ্গে সঙ্গে হাপাতালে ভর্তির ব্যবস্থা হবে৷ এক্ষেত্রে ডেডিকেটেড অ্যাম্বুলেন্স-র সুবিধা রাখা হয়েছে৷


এদিকে, ত্রিপুরা-র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যের সমস্ত সাংবাদিক, সংবাদ কর্মী ও তাদের সকলের পরিবার-কে প্রথম ধাপে টিকাকরন করা হবে৷ কারণ তারাও প্রথম সারির যোদ্ধা৷ এ-বিষয়ে আগরতলা প্রেস ক্লাব-র সম্পাদক প্রণব সরকার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন৷ এদিকে, এই ভ্যাকসিন রাজ্যে আসায় জনমনে কিছুটা স্বস্তি এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top