News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ১১ শহরে পৌঁছে গিয়েছে কো-ভ্যাকসিনের টিকা, জানাল ভারত বায়োটেক
Image

দেশের ১১ শহরে পৌঁছে গিয়েছে কো-ভ্যাকসিনের টিকা, জানাল ভারত বায়োটেক

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি. স.) : কো-ভ্যাকসিনের টিকা দেশের এগারটি শহরে পৌঁছে গিয়েছে বলে বুধবার দাবি করেছে ভারত বায়োটেক। 

এদিন এক প্রেস বিবৃতি জারি করে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সরকারের তরফ থেকে ৫৫ লক্ষ টিকার বরাত পাওয়ার পর প্রতিষেধকের প্রথম পর্যায় দেশের এগারোটি শহরে পৌঁছে দেওয়া হয়েছে। যে শহরের নাম এই তালিকায় রয়েছে সেগুলি হল জয়পুর, চেন্নাই, লখনউ, ভুবেনেশ্বর, পুনে, বেঙ্গালুরু, দিল্লি, কুরুক্ষেত্র, গুয়াহাটি, পাটনা, বিজয়ওয়াড়া। দেশের এই এগারও শহরে আকাশপথে প্রতিষেধক পৌঁছে দেওয়া হয়েছে।

সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে স্বদেশী প্রযুক্তিতে এই প্রতিষেধক তৈরি করা হয়েছে। ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি সহযোগিতায় ভারত বায়োটেক এই প্রতিষেধক তৈরি করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top