News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের নিন্দায় সরব রাহুল
Image

কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের নিন্দায় সরব রাহুল

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি. স.): কৃষকের মৃত্যু থেকেও বেশি ট্রাক্টর মিছিল নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। বুধবার কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে এই কথাই জানিয়েছেন ওয়ানাডের সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। 

বুধবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ৬০ জনের বেশি কৃষকের মৃত্যু নিয়ে চিন্তিত নয় কেন্দ্রীয় সরকার। কিন্তু গণতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।      

উল্লেখ করা যেতে পারে দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকে বসা সত্বেও কোনও রফাসূত্র বেরিয়ে আসেনি। ফলে কৃষকরা ২৬ জানুয়ারির দিন দেশজুড়ে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছেন। এই নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। রাহুল গান্ধী সেই দিকেই ইঙ্গিত করে এই টুইট এদিন করেন। অন্যদিকে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কৃষি আইন জারির ওপর নিষেধাজ্ঞা করে দিয়েছে। কমিটি গঠন করে দু’মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top