News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ
Image

চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ আবারো গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ সংবাদ সূত্রে জানা গেছেসদ্যজাত শিশুকে প্রথমে বিলোনিয়া হাসপাতাল থেকে শান্তিরবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়৷ শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷


সোমবার রাত সাড়ে দশটা নাগাদ শিশুটিকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ গোমতী জেলা হাসপাতালে নার্সরা ভুল ইনজেকশন দেওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিভাবকের তরফে অভিযোগ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷সদ্যজাত শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মৃত শিশুটির পরিবারের লোকজনরা৷উল্লেখ্য গোমতী জেলা হাসপাতালে এর আগেও বেশ কয়েকবার বিনাচিকিৎসায় এবং ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে৷পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে হাসপাতালে চিকিৎসা পরিষবা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top