News Flash

  • Home
  • Uncategorized
  • তলপেটের পেশীতে টান, ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরাহ
Image

তলপেটের পেশীতে টান, ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরাহ

নয়াদিল্লি, ১২ জানুয়ারি(হি. স.): চোটের জন্য শেষ টেস্টে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহও । তলপেটের পেশীতে যন্ত্রণার কারণেই অজিদের বিরুদ্ধে ব্রিসবেনের শেষ টেস্টে খেলতে পারবেন না বুমরাহ। বিসিসিআই সূত্রে এমনটাই জানা গেছে

এমনিতেই চোট-আঘাতে জর্জরিত ভারত। ব্রিসবেন টেস্টের আগে এমনিতেই ‘মিনি’ হাসপাতালে পরিণত হয়েছে ভারত। চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং হনুমা বিহারী। চোট আছে ঋষভ পন্ত, চেতেশ্বর পূজারাদেরও। তারইমধ্যে আশঙ্কা বাড়িয়ে  চোটের কারনে  রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে। তার মধ্যে সিডনি টেস্টের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর চোটের কারণে সিডনি টেস্টের তৃতীয় দিনে ফাইন লেগে ফিল্ডিংয়ের সময় ফিজিয়ো নীতিন প্যাটেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বুমরাহকে। পেটের দিকে ইঙ্গিত করে কিছু জানাচ্ছিলেন। তিনি মাঠের বাইরে যেতে চান কিনা, সে বিষয়ে আলোচনা করেছিল ভারতীয় দলের মেডিক্যাল দল। যদিও প্রতিবারই বারণ করে দিয়েছিলেন বুমরাহ। বোলিংও করেছিলেন। বুমরাহের স্ক্যান করা হয়েছিল। তাতে টান ধরা পড়েছে। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের আগে বুমরাহের সেই চোটের পরিস্থিতি আরও খারাপ করতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ও ব্রিসবেন টেস্টের বাইরে থাকবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

চোটের কারণে ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ায় আসেননি, মহম্মদ শামি মোটে একটি টেস্ট খেলেছেন এবং উমেশ যাদবরা দেড়টা টেস্ট খেলেছেন । এখনও এরা কেউ নেই দলে । এই পরিস্থিতিতে সিডনিতে দলের অনভিজ্ঞ বোলিং বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। এবার বুমরাহের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ এবং নভদীপ সাইনির সঙ্গে শার্দুল ঠাকুর বা টি নটরাজন খেলতে পারেন। যা সিরিজ ফয়সালার ম্যাচে ভারতের কাছে রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top