News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইনে স্থগিতাদেশ, আলোচনার জন্য কমিটি গড়ল শীর্ষ আদালত
Image

কৃষি আইনে স্থগিতাদেশ, আলোচনার জন্য কমিটি গড়ল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): প্রত্যাশিত ছিলই। কৃষি আইন বাস্তবায়নে স্থগিতাদেশই দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত বাস্তবায়ন করা যাবে না কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন। পাশাপাশি কৃষি আইন নিয়ে আলোচনার জন্য ও বৈধতা খতিয়ে দেখতে কমিটি গড়ল সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের এই রায়ে যথেষ্ট অস্বস্তি পড়ল মোদী সরকার। কৃষকরা অবশ্য চাইছেন, কোনওরকম সংশোধন নয়, কোনও কমিটির সঙ্গে কথা নয়, সম্পূর্ণ ভাবে আইন প্রত্যাহার করতে হবে সরকারকে।


তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি একত্রিত করে সোমবার শুনানি হয় প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের বেঞ্চে। সোমবারই কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে একের পর এক বিষয়ে প্রশ্ন তুলে তীব্র ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার দ্বিতীয় দফার শুনানি শুরু হলে, কৃষি আইন বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কৃষি আইনের বৈধতা খতিয়ে দেখতে কমিটি গড়া ছাড়া পথ নেই, বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আইন স্থগিত রাখার ক্ষমতা রয়েছে আমাদের। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য আইন স্থগিত রাখা যায় না। কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া, যাতে বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা মেলে।


কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। মঙ্গলবার শুনানির সময় কৃষকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, রামলীলা ময়দান অথবা অন্য কোনও স্থানে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাইতে পারেন কৃষকরা। এবার প্রজাতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর মিছিল বের করতে পারেন আন্দোলনরত কৃষকরা, ট্র্যাক্টর মিছিল বন্ধ করা নিয়ে একটি আবেদনের প্রেক্ষিতে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top