News Flash

  • Home
  • Uncategorized
  • বাবা হলেন বিরাট, কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা
Image

বাবা হলেন বিরাট, কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : প্রথম সন্তানের জন্ম দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা ।বিরাট টুইট করে জানালেন তাঁদের মেয়ে হয়েছে।সোমবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা । টুইট করে এই সুখবর শেয়ার করে বিরাট কোহলি জানান মেয়ে ও অনুষ্কা দুজনেই একদম সুস্থ আছে।    

এদিন টুইটারে কোহলি লিখলেন, “সবাইয়ের সঙ্গে সুখবর শেয়ার করার সময় গায়ে কাঁটা দিচ্ছে, আমাদের কন্যা সন্তান হয়েছে। আমাদের শুভাকাঙ্খীদের তাঁদের ভালোবাসা, যত্ন এবং শুভ কামনার জন্য ধন্যবাদ জানাতে চাই। অনুষ্কা এবং সন্তান- প্রত্যেকেই সুস্থ রয়েছেন। জীবনের নতুন পর্ব শুরু করার আগে আমরা থ্রিলড। আশা করছি এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সবাই সম্মান জানাবেন।”

বিরাট-অনুষ্কার প্রথম সন্তান আসা নিয়ে খুশির হাওয়া সারা দেশে। শুধু ক্রিকেট বা অভিনয় জগতের মানুষই নন, সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট-অনুষ্কাকে অভিননন্দন জানাচ্ছেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

গত বছর আগস্টেই বিরাট প্রথমে দেশবাসীকে জানান, পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। একই ধরণের পোস্টে অনুষ্কাও জানান, “তারপর আমরা তিনজন হয়ে যাচ্ছি। ২০২১-এর জানুয়ারিতে আসছে।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top