News Flash

  • Home
  • Uncategorized
  • ফেব্রুয়ারীতে বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন
Image

ফেব্রুয়ারীতে বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়, ১০ জানুয়ারি৷৷ বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদে নির্বাচন দুই বছর পর পর অনুষ্ঠিত হয়৷ আগামী ৯ ফেব্রুয়ারি বর্তমান বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যানের হিসাবে আইনজীবী প্রদ্যুৎ কুমার ধর এর মেয়াদ উত্তীর্ণ হচ্ছে৷ তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বার কাউন্সিল অফ ত্রিপুরা৷


বিগত দু বছরে বর্তমান বার কনসিল অফ ত্রিপুরা আইনজীবীদের স্বার্থে কি কি কাজ করেছে তা সাংবাদিক সম্মেলন করে রবিবার জানান বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান আইনজীবী প্রদ্যুৎ কুমার ধর৷ ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি৷ সমগ্র রাজ্যে আইনজীবিদের সচিত্র পরিচয় পত্র দেওয়া গেছে৷ যারা এনরোলমেন্ট জন্য আবেদন করেছেন তাদের শীঘ্রই এনরোলমেন্ট দেওয়া হবে বলে জানান তিনি৷ এই সময়ের মধ্যে একটি সফটওয়্যার তৈরি করে আইনজীবীদের তথ্য ও নথি সংরক্ষিত করা হয়েছে৷

১৫ জন আইনজীবী ছাড়া বাকি সকলের নথি রয়েছে৷ বার কাউন্সিল অফ ত্রিপুরার লোগো করা হয়েছে৷ জুনিয়র আইনজীবীদের প্রশিক্ষণের জন্য প্রক্রিয়া নেওয়া এবং তা কার্যকর করা, আর্থিকভাবে দুর্বল আইনজীবিদের সহায়তা করার চেষ্টা আগামী দিনে করা হবে বলে জানান বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার ধর৷


এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বার কাউন্সিল অফ ত্রিপুরার ভাইস চেয়ারম্যান আইনজীবী কাকলি দেব, ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান আইনজীবী রঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা৷ ফেব্রুয়ারী মাসে বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top