News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বিষপানে যুবক আত্মঘাতী
Image

বিশালগড়ে বিষপানে যুবক আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ বিশালগড় থানা এলাকার পূর্ব লক্ষীবিল এলাকায় পারিবারিক কলহের জেরে যুবক আত্মহত্যা করেছে৷ যুবকটির নাম ঝুটন দাস৷
সংবাদ সূত্রে জানা গেছে তার একটি মুদির দোকান রয়েছে৷মুদির দোকানের ভিতরেই ছোটন দাস নামে ওই যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷

ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজনরা দোকানে ছুটে আসেন৷ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷স্থানীয় হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয়৷ আইএনএস হাসপাতাল থেকে তাকে জিবিতে নিয়ে আসা হয়৷


জিবিতে নিয়ে আসা হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে যুটন দাস নামে ওই যুবক৷ ব্যবসায়ী ওই যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top