News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় এনএলএফটির আরও দুই সহযোগি গ্রেপ্তার
Image

গন্ডাছড়ায় এনএলএফটির আরও দুই সহযোগি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ শুক্রবার ধলাই জেলার গন্ডাছড়ায় এনএলএফটি’র সহযোগি জঙ্গি হিরণজয় ত্রিপুরাকে পুলিশ গ্রেপ্তার করেছিল৷ তার সূত্র ধরে শনিবার রাতে আরও দুই জঙ্গি সহযোগিকে গ্রেপ্তার করেছে৷ তারা হল জীবন জয় ত্রিপুরা এবং সাধন হরি জমাতিয়া৷ তাদেরকে রবিবার আদালতে তোলা হয়৷


বিচারক এই দুজনকে ১২ জানুয়ারি পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেয়৷ জানা গিয়েছে জীবন জয় ত্রিপুরা আইপিএফটি নেতা হত্যা মামলায় অভিযুক্ত৷ এদিকে, এই তিন জঙ্গি সহযোগি বিভিন্ন ভাবে চাঁদা আদায়ের জন্য স্থানীয় জনগন এবং সরকারি উচ্চ পদস্থ আধিকারিকদের নানা ভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল৷


এদিকে, গন্ডাছড়া ও রইস্যাবাড়ি এলাকায় ইদানিংকালে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে৷ সামনেই এডিসির নির্বাচন৷ এর আগে জঙ্গি তৎপরতা গন্ডাছড়া মহকুমার মানুষকে আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top