News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির
Image

তেলিয়ামুড়ায় ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়, ১০ জানুয়ারি৷৷ ফাঁসি দিয়ে আত্মহত্যা করল পঞ্চাশোর্ধ এক ব্যক্তি৷ ঘটনা রবিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা গ্রামে৷ মৃত ব্যক্তির নাম শৈলেন্দ্র চন্দ্র রায়৷ বয়স ৫৫ বছর৷ পেশায় তিনি দিনমজুর ছিলেন৷ ঘটনার বিবরণে জানা যায় কালিটিলা গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র চন্দ্র রায় ওরফে শেখর বাড়ির সবার নজর এড়িয়ে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন৷


জানা গেছে মৃত শৈলেন্দ্র চন্দ্র রায়ের সহধর্মিনী ওনার সাথে থাকেন না দীর্ঘ বছর ধরে৷ ফলে তিনি দুই পুত্রকে নিয়ে বসবাস করতেন নিজ বাড়িতেই৷ এদিকে রবিবার সকালে বাড়ির সবার নজর এড়িয়ে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি৷ এদিন সকালে প্রতিবেশীরা এই ঘটনাটি প্রত্যক্ষ করে৷ পরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য৷ জানা যায় মৃত শৈলেন্দ্র চন্দ্র রায় দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top