News Flash

  • Home
  • Uncategorized
  • আন্দোলনস্থলে চাকুরীর অফার কোথাও দেয়া যায় কি, প্রশ্ণ শিক্ষামন্ত্রীর
Image

আন্দোলনস্থলে চাকুরীর অফার কোথাও দেয়া যায় কি, প্রশ্ণ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ চাকরিচ্যুত শিক্ষকরা রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে যখন এক মাসেরও বেশি সময় ধরে লাগাতার গণ অবস্থান আন্দোলন সংগঠিত করে চলেছেন ঠিক সেই সময়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী তাদের চাকুরীতে নিযুক্তির সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দিতে না পারলেও আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি আরও বলেন দেশের কোথাও কি এমন আছে যে আন্দোলনস্থলে গিয়ে চাকুরীর অফার দেওয়া যায়৷


রবিবার আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা মন্ত্রী বলেন তাদেরকে আন্দোলন করার কোন প্রয়োজন নেই৷ এই মুহূর্তে তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে নিতে তিনি আহ্বান জানিয়েছেন৷আন্দোলনকারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট কথাও বলেনি কোন ধরনের ইন্টারভিউ ছাড়া তাদেরকে চাকরিতে নিযুক্ত করার জন্য৷সুপ্রিম কোর্ট যদি এ ধরনের কোনো কথা বলে থাকে তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন৷


রাজ্য সরকার যা করছে তাদের বিষয়ে সহানুভূতিশীল বলেও তিনি দাবি করেন৷ শিক্ষামন্ত্রী বলেন রাজ্য সরকার সাড়ে পাঁচ হাজার পদে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে৷ আবেদনপত্র জমা দেওয়ার সময় এখনও শেষ হয়ে যায়নি৷যেসব চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা আগরতলায় সিটি সেন্টারের সামনে আন্দোলনে শামিল হয়েছেন তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে নিয়ে চাকরির জন্য আবেদন করতে তিনি আহ্বান জানিয়েছেন৷ইন্টারভিউর মাধ্যমে চাকুরীতে নিযুক্তি পত্র পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও তিনি মনে করেন৷

এই পদ্ধতিতে যারা চাকরি পাবেননা তারা প্রয়োজন বোধে আন্দোলন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন৷শিক্ষামন্ত্রী বলেন চাকরিচ্যুতদের প্রসঙ্গে মানিকবাবু কিংবা বাদল বাবুরা কি বললেন সেটা ভেবে কোন লাভ নেই৷ বর্তমান সরকার তাদের চাকরি কেড়ে নেয়নি বলেও তিনি উল্লেখ করেন৷ তিনি স্পষ্ট ভাষায় বলেন সুপ্রিম কোর্ট তাদের চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ জারি করেছে৷ এ বিষয়ে রাজ্য সরকারের কিছুই করার নেই বলেও তিনি উল্লেখ করেন৷ তবে চাকরিচ্যুত দের জন্য তারা সহানুভূতিশীল বল পুনরায় তিনি উল্লেখ করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top