News Flash

  • Home
  • Uncategorized
  • অদ্বৈত মল্লবর্মণ সমস্ত নিম্ন বর্ণের মানুষের মনের কথা তাঁর লেখায় তুলে ধরেছেন : অধ্যক্ষ
Image

অদ্বৈত মল্লবর্মণ সমস্ত নিম্ন বর্ণের মানুষের মনের কথা তাঁর লেখায় তুলে ধরেছেন : অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ অদ্বৈত মল্লবর্মণ অন্ত্যজ সম্পদায়ের মানুষের কাছে এক চির মরণীয় ব্যক্তিত্ব৷ তাঁর লেখায় ফুটে উঠেছে বাস্তব জীবনের ছবি৷ তাঁর লেখা, ভাষা ও সংস্কৃতিবোধ সমস্ত স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে৷
আজ অদ্বৈত মল্লবর্মণের ১০৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মুক্তধারা মিলনায়তনে ’অদ্বৈত মল্লবর্মণ ও তাঁর সৃষ্টি’ বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানের উদ্বোধন করে কথাগুলি বলেন অধ্যক্ষ রেবতী মোহন দাস৷


তিনি বলেন, অদ্বৈত মল্লবর্মণ তাঁর লেখার মধ্যদিয়ে সমস্ত নিম্ন বর্ণের মানুষের মনেরকথা তুলে ধরেছেন৷ তাঁর রচিত ’তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি নিম্নবর্ণের মানুষের জাগরণের এক পথনির্দেশ৷ তিনি বলেন, অদ্বৈতের লেখায় এমন অনেক গ্রামীণ বিষয় ও সংস্কৃতি আছে যা কালের পরিবর্তনে হারিয়ে গেছে৷ সেগুলিকে আমাদের ধরে রাখতে হবে৷ কারণ সেগুলি আমাদের প্রাচীন ইতিহাস, জীবনযাত্রা, সংস্ক’তির মূল শিকড় ও শ্রোতধারা৷ আমাদের জীবন যুদ্ধে লড়াই করে জীবনের প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিতে হবে৷ নিজেকে অদ্বৈত মল্লবর্মণের মতই সৃষ্টিশীল করতে হবে৷ তবেই তাঁর জন্মদিন উদযাপনের স্বার্থকতা৷


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জিতেন্দ্র সরকার বলেন, নিম্নবর্ণের মানুষরা আজও লাি’ত হচ্ছেন৷ সেইসব লাি’ত মানুষদের একত্রিত করে শিক্ষার অঙ্গণে নিয়ে আসার জন্য অদ্বৈত মল্লবর্মণের মত লেখা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক রি’ত দাস, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর ড. অলক ভ-াচার্য, অধ্যক্ষ ড. নির্মল দাস প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব টি কে চাকমা, ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অধিকর্তা সন্তোষ চন্দ্র দাস৷ অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ৷ উল্লেখ্য, এবছর প্রথমবার মেলাঘরের কেমতলীর বাইরে রাজ্যের আরও ৪টি জেলায় অদ্বৈত মল্লবর্মণের ১০৭ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top